কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। তীব্র তাপপ্রবাহ ও প্রচন্ড গরমের পর সমুদ্র উপক‚লীয় পটুয়াখালীর কলাপাড়ায় বৃষ্টিপাত হয়ছে। রবিবার দুপুর ১২ টার দিকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়। এর আগে শনিবার গভীর রাতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। দীর্ঘদিন পর বৃষ্টিতে স্বস্তি নেমে এসেছে সাধারন মানুষের মাঝে। তীব্র তাপপ্রবাহ পর হঠাৎ বৃষ্টিতে ভিজে অনেককেই উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। এদিকে বৃষ্টির কারনে উপকৃত হয়েছে মৌসুমী সবজি চাষীসহ বিভিন্ন ফল বাগানের এমটাই জানিয়েছেন কৃষকরা।
স্থানীয়রা জানান, টানা কয়েকদিন তীব্র তাপপ্রবাহে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল। হঠাৎ বৃষ্টিতে যেন মানুষের মাঝে স্ব¯িÍ নেমে এসেছে। তীব্র গরমে মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হননি। বৃষ্টি হওয়ায় মানুষ বেশ শান্তি পেয়েছে। বিশেষ করে কিশোর-কিশোরীরা বৃষ্টিতে ভিজে মাঠে খেলায় মেতে ওঠে।
পটুয়াখালী আবহাওয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী সাংবাদিকদের জানান, আগামী তিনদিন উপক‚লীয় এলাকায় থেমে থেমে বিদ্যুৎ চমকানো সহ বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments