দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ ইটভাটায় মাটি সরবরাহের দায়ে দুই ডামট্রাক চালককে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় সড়ক ও পরিবহন আইন লঙ্ঘন করে ট্রাকযোগে মাটি পরিবহনের দায়ে ট্রাকের দুই চালককে ৪০ হাজার টাকা অর্থদন্ড করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, রোববার দিবাগত রাতে পার্শ্ববতী মিরপুর উপজেলা থেকে মাটি বোঝাই করে দু’টি ডামট্রাক দৌলতপুরে অবৈধ ইটভাটায় যাওয়ার পথে থানার সামনে থেকে মাটি বোঝাই ট্রাকসহ চালকদের আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রদীপ কুমার দাশ উপস্থিত স্বাক্ষীদের স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ট্রাকের চালক রাজু আহম্মেদ (২৬) ও মনিরুল ইসলাম (৩৭) কে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থদন্ড দেন।
দন্ডপ্রাপ্তরা উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের বেগুনবাড়িয়া গ্রামের আব্দুর রাজ্জাক ও আল্লা দর্গা এলাকার আকিজ উদ্দিনের ছেলে। এরা দীর্ঘদিন ধরে মাটি ব্যবসার সাথে জড়িত বলে স্থানীয়রা জানিয়েছেন।
ভ্রাম্যমান আদালতের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, রাতে সন্দেহজনক অবস্থায়মাটিসহ দুটি ট্রাক জব্দ করা হয়। বৈধ কাগজপত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চালকদের জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি)প্রদীপ কুমার দাশ বলেন, সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে দু’জন ট্রাকের চালককে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। জনস্বার্থ রক্ষা ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান চলমান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
সব মন্তব্য
No Comments