স্টাফ রিপোর্টার: রাজধানীর ওয়ারীর শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র-মাদকের গডফাদার ইসমাইল হোসেন ওরফে সজল ওরফে অটো সজলসহ চারজনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে সায়েদাবাদ ও স্বামীবাগ এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- ইসমাইল হোসেন ওরফে সজল ওরফে অটো সজল (৩১), মো. বাপ্পী (২৮), মো. হানিফ (৪০) ও মোছা. শামসুন্নাহার (৪৫)। যাত্রাবাড়ী থানা পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টা ১০ মিনিটে সায়েদাবাদ এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী অটো সজলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় আগের ১১টি মামলা রয়েছে।
গ্রেফতারের পর সজলকে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, গেন্ডারিয়ার স্বামীবাগে তার ভাড়া বাসায় অস্ত্র ও মাদক মজুত আছে। পরে রাত ৯টা ৫০ মিনিটে ওই বাসায় অভিযান চালিয়ে সজলের তিন সহযোগীকে গ্রেফতার করা হয়। সেখান থেকে দুটি 'TAURUS' ব্র্যান্ডের পিস্তল, চারটি ম্যাগাজিন, ৭৭ রাউন্ড তাজা গুলি, ৫৯ গ্রাম হেরোইন, হেরোইন প্রস্তুতের কাজে ব্যবহৃত ৮৭ গ্রাম 'মেডি', মাদক বিক্রির নগদ ২২ হাজার ৯৬০ টাকা এবং অপরাধে ব্যবহৃত চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গত ২ মার্চ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক পরিদর্শককে গুলি করে পালিয়ে যাওয়ার ঘটনায় ওয়ারী থানায় দায়ের হওয়া মামলার তদন্তে অটো সজলের নাম উঠে আসে। গ্রেফতার তিন আসামির জবানবন্দিতে জানা যায়, ওই হামলায় ব্যবহৃত অস্ত্র সরবরাহ করেছিল অটো সজল। এরপর থেকেই তাকে গ্রেফতারে ধারাবাহিক অভিযান চালাচ্ছিল ওয়ারী বিভাগের বিভিন্ন থানা পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
রংপুর অফিস: রংপুরের কাউনিয়ায় একটি মাদরাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে ধর্ষণের (বলাৎকার) অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কাউনিয়া থানায় ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৭১টি মামলা দায়ের করা হয়েছে।সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন ...
যশোর অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদ্রাসার তিন শিশু শিক্ষার্থীকে বলৎকারেরে অভিযোগে মাদ্রাসার প্রধান শিক্ষক আবুল বাশার (৩৮) কে আটক করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের দুধস ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে রাতে স্ত্রীর হাতে ভাত খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আলম হক (৩০)। পেটে ব্যথা ও বমি শুরু হলে পরিবারের সদস্যদের জানান, তিনি বিষ খেয়েছেন বলে মনে হচ্ছে। হাসপাতালে নেওয়ার পর উন্ ...
সব মন্তব্য
No Comments