আনিছ আহমেদ,শেরপুর প্রতিনিধি: জেলার ঝিনাইগাতীতে শিশু ইলিয়াস হত্যার বিচারের দাবিতে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার (২১সেপ্টেম্বর) সকালে উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধিগাঁও টাঙ্গাইলা পাড়া রাজ্জাক মোড়ে নারী-শিশুসহ প্রায় সহস্রাধিক মানুষ অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহতের বাবা কালু গাজি, ফুফু ইসমত আরা, অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য গৌরাঙ্গ, মাহফুজুর রহমান, দুলাল মন্ডল, এফএম সুলতান আহম্মেদ, আরেফিন সোহাগসহ অনেকে।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, শিশু ইলিয়াস হত্যার প্রধান আসামি নাজমুলকে গ্রেফতার করা হলেও তার সহযোগী ও অন্য আসামিরা এখনো ধরা-ছোঁয়ার বাইরে। তারা অভিযোগ করেন, থানা পুলিশ এ ঘটনায় যথাযথ পদক্ষেপ নিতে গড়িমসি করছে, যা দুঃখজনক ও রহস্যজনক। বক্তাদের মতে, একটি নির্মম শিশু হত্যাকাণ্ডের মতো ঘটনায় পুলিশের এ ধীরগতি পুরো প্রশাসনের প্রতি মানুষের আস্থা নষ্ট করছে।
ঝিনাইগাতী থানার ওসি (তদন্ত) ইসকান্দার হাবিবুর রহমান জানান, মামলাটি তদন্ত চলছে। এই মুহুর্তে কোন তথ্য দিতেও নারাজ তিনি।
উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর গভীর রাতে নাজমুল ও তার পরিবারের হাতে নির্মমভাবে খুন হওয়ার পর গুম করে রাখা শিশু ইলিয়াসের মরদেহ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।
আহাছানুল মতিন নান্নু বোচাগঞ্জ দিনাজপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল করেছে ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে সাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের মহারাজা দিঘী থেকে ভাসমান অবস্থায় মানিক হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে মরদেহ উদ্ধারের সময় তার পকেট থেকে কয়েক জনের নাম লিখা দুইটি চিরকুট পাওয়া ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার আহমদাবাদ (বেতাল) হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আ. হালিমের বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার,নিজ হাতে ঘষামাজা সার্টিফিকেট, আর্থ ...
সব মন্তব্য
No Comments