দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের বিশেষ অভিযানে ২১ মামলার পলাতক আসামি আব্দুল মতিন (৪৫) গ্রেপ্তার হয়েছে। তার বাড়ি উপজেলার সদর ইউনিয়নের পঁচামাদিয়া গ্রামে।
মতিনের বিরুদ্ধে ৭টি মামলার সাজা ওয়ারেন্ট এবং ১৪টি মামলার সিআর ওয়ারেন্ট রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
দৌলতপুর থানা পুলিশ সূত্র জানায়, ওয়ারেন্টভুক্ত বা গ্রেপ্তারি পরোয়ানার আসামিসহ বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে চলমান অভিযানের অংশ হিসেবে রোববার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে পঁচামাদিয়া গ্রাম থেকে ৭ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ ২১ মামলার পলাতক আসামি আব্দুল মতিনকে গ্রেপ্তার করা হয়।
পরে তাকে গতকাল সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
২১ মামলার পলাতক আসামি গ্রেপ্তারের বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, গ্রেপ্তার হওয়া আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। দৌলতপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
আল মাসুদ পঞ্চগড় প্রতিনিধি: মোঃ রাশেদুজ্জামান রাশেদ পঞ্চগড়ের দেবীগঞ্জে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় ২নং আসামি ও ভুক্তভোগীর শ্বশুর মোঃ দেলোয়ার হোসে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫০টি মামলা দায়ের করা হয়েছে বলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিল ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর বারিধারা এলাকায় বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় প্রগতি সরণির বারিধারা জে ব্লক এলাকায় এ ঘটনা ঘটে। বাসটি সাভার-ন ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুর মডেল থানাধীন পাইকপাড়ার আনসার ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে ২০টি ককটেল, ৪১টি মশাল লাঠি, প্রায় দুই লিটার কেরোসিন তেল ও নরম কর্কশিট উদ্ধার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।মির ...
সব মন্তব্য
No Comments