ডেস্ক রিপোর্ট: সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি হিন্দুত্ববাদী বিজেপিকে টার্গেট করে বলেছেন, ‘একটি রাজনৈতিক দল ধর্মের নামে ভোট চাচ্ছে মানুষের কাছে গিয়ে। বাংলাদেশে একটা ন্যক্করজনক ঘটনা ঘটেছে। বিজেপি’র রাজ্যস্তরের নেতারা কী বলছেন, বলছেন বাংলাদেশে যা ঘটেছে তার জন্য বিজেপির জয়ের ব্যবধান তিনগুণ হয়ে যাবে! আমি বলছি না।
বিজেপির নেতা ও রাজ্যের বিরোধী দলনেতা এ কথা বলেছেন। অর্থাৎ কারও পৌষ মাস, আর কারও সর্বনাশ।’ তিনি মঙ্গলবার নদিয়া জেলার শান্তিপুরে এক নির্বাচনী সমাবেশে বলেন, ‘যারা হিন্দু ধর্মের ধারক ও বাহক বলে নিজেদেরকে দাবি করে তাদেরকে জিজ্ঞেস করুন তারা হিন্দু ধর্মের জন্য কী করেছে? শান্তিপুরে হিন্দু, বৈষ্ণব, সনাতন ধর্মের জন্য সর্বধর্ম সমন্বয়ের জন্য বিজেপি কী করেছে? তিনি এ ব্যাপারে বিজেপি নেতাদের সঙ্গে প্রকাশ্য বিতর্কে যাওয়ার জন্য প্রস্তুত বলে মন্তব্য করেন।
অভিষেক বলেন, বাংলায় নির্বাচনের সময় ২৭ মার্চ বাংলাদেশে কে গিয়েছিলেন? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গিয়েছিলেন। শেখ হাসিনাকে পাশে নিয়ে ‘জয় বাংলা’ কে বলেছিল? বাংলার মাটিতে ‘জয় বাংলা’ বলে না। বাংলাদেশের মাটিতে গিয়ে বিজেপি ‘জয় বাংলা’ বলে। বিজেপি’র এই দ্বিচারিতাকে শেষ করার জন্য তৃণমূল প্রার্থীকে জেতাতে হবে, নইলে ভারতবর্ষ বাঁচবে না।’
তিনি বলেন, পশ্চিমবঙ্গে কিছু হলে কথায় কথায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিনিধি দল পাঠাচ্ছেন। কিন্তু বাংলাদেশে যাচ্ছেন না কেন? লজ্জা লাগে না? ওখানে গিয়ে নির্বাচনের সময়ে ‘ডিল’ করে চলে আসব, আর বাংলার মানুষকে বোকা বানিয়ে হিন্দু-মুসলিমের মধ্যে বিভেদ করে বাংলা দখল করব!’ কিন্ত এই মাটি গুজরাট, মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ নয়, এই মাটির নাম পশ্চিমবঙ্গ বলেও মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি।
পশ্চিমবঙ্গে আগামী ৩০ অক্টোবর শান্তিপুর, দিনহাটা, খড়দহ এবং গোসবা অর্থাৎ মোট ৪টি কেন্দ্রে বিধানসভার উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। ফল ঘোষণা হবে ২ নভেম্বর।-আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments