কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় শিশু যত্নে সহায়তা এবং বাল্যবিবাহ বন্ধের কৌশল বিষয়ক কমর্শালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সরকারের প্রতিনিধি, শিক্ষক সহ ২০ জন অংশগ্রহন করেন। এনসিয়র প্রোটেকশন এন্ড জাস্টিস থ্রু ইন্টিগ্রেটেড এ্যাপ্রোচ (ইপজিয়া) প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এ কর্মশালার আয়োজন করে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক মো.নাহিদ হাসান। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওসিসি উপজেলা প্রোগ্রাম অফিসার মো.ইদ্রিস আলম,পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলন চন্দ্র হাওলাদার,স্থানীয় ইউপি সদস্য মো.হামিদুর রহমান , মোসা:মাফুজা বেগম প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইপজিয়া প্রকল্পের প্র্রেগ্রাম অফিসার সিমা ভেরোনিকা রোজারিও।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments