মেহেন্দিগঞ্জ ( বরিশাল) প্রতিনিধি: মেহেন্দিগঞ্জে পল্লী বিদ্যুতের লাইনম্যানদের অসতর্কতায় প্রাণ গেল মাঠখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর এক ছাত্রের। ঘটনা সূত্রে জানা যায় ২৯ শে মে রবিবার সকাল ৯ টায় মেহেন্দিগঞ্জের উলানিয়া ইউনিয়নের বালিয়া গ্রামের রিয়ান হোসেন( ৯) পিতা মোঃ আকাশ স্কুলে যাওয়ার পথে রাস্তার পাশে পড়ে থাকা বিদ্যুতের তারের স্পর্শে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনা স্থলেই মারা যায় । স্থানীয়রা জানায় গত শনিবারের ঝড় বৃষ্টিতে বিদ্যুতের মেন লাইনের তারছিরে রাস্তার পাশে পড়েছিল, বিদ্যুৎ এর লাইনম্যানরা ভালো করে চেক না করে কারেন্ট দেওয়ায় এই দুর্ঘটনাটি ঘটেছে। মেহেন্দিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মোঃকবির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন গতকাল ঝড় বৃষ্টিতে মেহেন্দিগঞ্জের বিভিন্ন এলাকায় কারেন্টের তার ছিড়ে পড়ায় এই ঘটনাটি ঘটেছে লাইন ম্যানরা বিষয়টি খেয়াল করতে পারেনি।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে নারীদের পোশাক ও বোরকা পরে চুরি করতে গিয়ে ইসরাইল (৩০) নামে এক যুবককে আটক করে গণধোলাই দিয়ে হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা। তবে পুলিশের দাবি, দুই পরিবারের ...
মহাসিন মিঞা লিটন বরিশাল: উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে এতিম ও অসহায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধু মহল একতা ...
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শ্যামল ভূঁইয়ার ওপর হামলার ঘটনা ঘটেছে।ইউনিয়ন বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের পদ-পদবি ও নেতৃত্ব নিয়ে দলীয় বি ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নাটোরের সিংড়া উপজেলার তেলীগ্রামের ৩৩ বছর বয়সী মো. আবুল বাশার। চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে পরিবার। চিকিৎসা চালিয়ে য ...
সব মন্তব্য
No Comments