নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ও নির্বাচিত ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশন এর উদ্যোগে ১১৯ জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি।
নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি'র সভাপতি মো. ফজলুর রহমান এর সভাপতিত্বে ও বেগম খােদেজা দাখিল মাদ্রাসার সুপার মো. ইব্রাহিম খান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত টাঙ্গাইল জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ আব্দুর রহিম সুজন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহীনুর ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদ হাসান সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, ছামিনা বেগম শিপ্রা। এছাড়াও উপস্থিত ছিলেন, সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সবুজ, নাগরপুর প্রেসক্লাব সদস্য আব্দুল্লাহ খিজির, খালেদ মাহমুদ সুজন, ইউসুফ হোসেন লেনিন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী বৃন্দ, চেয়ারম্যান বৃন্দ এবং আওয়ামী লীগ অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী বৃন্দরা।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments