সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুর রেলওয়ে স্টেশনে তিস্তা ট্রেনের ৬০ টি আসন কেটে নেয়ার প্রতিবাদে,টিকেট কালোবাজারি বন্ধ,চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেন জামালপুর থেকে চালু করা,জামালপুর এক্সপ্রেস ট্রেনের সময় পরিবর্তনসহ রেল যাত্রী সেবার মান বৃদ্ধির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
১ জুন (বুধবার) সকাল ১১ টায় জামালপুর রেলওয়ে স্টেশন চত্বরে সম্মিলিত সামাজিক আন্দোলন ও জামালপুর পরিবেশ রক্ষা আন্দোলনের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি মানবাধিকার কর্মী ও সাংবাদিক জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন,জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা,সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রধান উপদেষ্টা প্রবীণ সাংবাদিক উৎপল কান্তি ধর,উপদেষ্টা আমীর উদ্দিন,সাংগঠনিক সম্পাদক সুমন মাহমুদ,জামালপুর পরিবেশ রক্ষা আন্দোলনের সাধারন সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম,জামালপুর জেলা প্রেসক্লাবের সবেক সভাপতি এবং দৈনিক আজকের জামালপুরের সম্পাদক আব্দুল জলিল,সম্প্রতি বাংলাদেশ জেলা শাখার সদস্য সচিব তুষার মল্লিক,সনাক সদস্য রাসেল মিয়া প্রমূখ। মানববন্ধনটি সঞ্চালনা করেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারন সম্পাদক হিল্লোল সরকার।
তিস্তা ট্রেনের ৬০ টি সিট জামালপুর স্টেশন থেকে কেটে নেয়ার তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন,এমনিতে জামালপুরে ট্রেন সংকট রয়েছে তার মধ্য তিস্তা ট্রেনের ৬০টি সীট কেটে নিয়ে এই সংকট আরও বাড়িয়ে তুলেছে রেল কতৃপক্ষ। তিস্তা ট্রেনের এই ৬০ টি সীট দ্রুত ফেরত নিয়ে আসতে হবে,টিকেট কালো বাজারি বন্ধ করতে হবে,স্টেশনের কর্মচারীদের আচরন ভালো করতে হবে,ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি জামালপুর স্টেশন থেকে চালু করতে হবে। জামালপুর এক্সপ্রেস ট্রেনের সময় পরিবর্তন করতে হবে,স্টেশন চত্বর-টয়েলেট পরিস্কার পরিছন্ন রাখতে হবে এসব দাবি বক্তারা উত্থাপন করেন মানববন্ধনে।
স্টাফ রিপোর্টার: ভারতের সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী ও বিজেপির জ্যেষ্ঠ নেতা দীনেশ ত্রিবেদী শুক্রবার ঢাকায় আসছেন। বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার পর তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিতে ঢাকা ...
স্টাফ রিপোর্টার: সংসদ-সদস্যদের বাজেট সম্পর্কিত তথ্য সহায়তা দিতে জাতীয় সংসদে 'বাজেট হেল্পডেস্ক-২০২৬' এর উদ্বোধন করেছেন স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি। বুধবার (১১ জুন) জাতীয় সংসদ সচিবা ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন আজ চীনের চংচিং শহরে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) ৫ম সম্মেলনের উদ্বোধন করেছেন। চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও চীনে ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনিক সংস্কার, দুর্নীতিবিরোধী অবস্থান, কর্মসংস্থান বৃদ্ধি, বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং সুষম আঞ্চলিক উন্নয়নের বিষয়ে সরকারের অগ্র ...
সব মন্তব্য
No Comments