আন্তর্জাতিক ডেস্ক: নেপালের উদ্ধারকারীরা হিমালয়ে বিধ্বস্ত বিমানের ২২ আরোহীর সকলের মৃতদেহ উদ্ধার করেছে। কর্তৃপক্ষ মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।
সিভিল এভিয়েশন অথরিটির মুখপাত্র দিও চন্দ্র লাল কর্ন এএফপিকে বলেন, ‘সব মৃত দেহ পাওয়া গেছে। এখন লাশ শনাক্তকরণ প্রক্রিয়া শুরু হবে।’
নেপালি তারা এয়ার পরিচালিত টুইন অটার বিমানটি রবিবার সকালে নেপালের পশ্চিমাঞ্চলীয় পোখরা থেকে জোমসোমের উদ্দেশ্যে উড্ডয়নের পরপরই এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
একদিন পর সাড়ে ১৪ হাজার ফুট উঁচু পাহাড়ের পাশে বিমানটির ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ পাওয়া যায়। পরে লাশগুলো উদ্ধার করা হয়। বিমানটিতে ৪ জন ভারতীয়, ২ জন জার্মান এবং ১৬ জন নেপালী আরোহী ছিলেন।
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments