স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৬ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। শুক্রবার (৬ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা হচ্ছে।
গত ২২ ফেব্রুয়ারি রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এক বিজ্ঞপ্তিতে অগ্রিম টিকেট বিক্রির তথ্য জানিয়েছেন।
গত ৩ মার্চ শুক্রবার সকাল ৮টা থেকে ট্রেনের টিকেট অনলাইনে বিক্রি শুরু হয়। এ সময় রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকেট পাওয়া যায়। বেলা ২টা থেকে বিক্রি শুরু হয় রেলওয়ের পূর্বঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকেট। এবারও রেলওয়ের আন্তঃনগর ট্রেনের ৭দিনের অগ্রিম টিকেট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে।
রেলওয়ের সিদ্ধান্তনুযায়ী, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ১৩ মার্চের টিকেট বিক্রি হয় ৩ মার্চ, ১৪ মার্চের টিকেট বিক্রি হয় ৪ মার্চ, ১৫ মার্চের টিকেট বিক্রি হয় ৫ মার্চ, ১৬ মার্চের টিকেট বিক্রি হচ্ছে আজ ৬ মার্চ, ১৭ মার্চের বিক্রি হবে ৭ মার্চের টিকেট, ১৮ মার্চের বিক্রি হবে ৮ মার্চ টিকেট ও ১৯ মার্চের টিকেট বিক্রি হবে ৯ মার্চ।
রেলওয় আরও জানিয়েছে, চাঁদ দেখার উপর ভিত্তি করে ২০, ২১ ও ২২ মার্চের টিকেট বিক্রি করা হতে পারে। এছাড়া যাত্রি সাধারণের অনুরোধে ২৫ শতাংশ স্টান্ডি টিকেট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। ঈদ যাত্রার অগ্রিম টিকেট একজন যাত্রী একবার কিনতে পারবেন এবং ৪টি আসন সংগ্রহ করতে পারবেন। তবে কোন টিকেট রিফান্ড করা যাবে না।
এদিকে ফিরতি ট্রেনের টিকেট বিক্রি হবে ১৩ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত।
১৩ মার্চ বিক্রি হবে ২৩ মার্চের টিকেট, ১৪ মার্চ বিক্রি হবে ২৪ মার্চের টিকেট, ১৫ মার্চ বিক্রি হবে ২৫ মার্চের টিকেট, ১৬ মার্চ বিক্রি হবে ২৬ মার্চের টিকেট, ১৭ মার্চ বিক্রি হবে ২৭ মার্চের টিকেট, ১৮ মার্চ বিক্রি হবে ২৮ মার্চের টিকেট ও ১৯ মার্চ বিক্রি হবে ২৯ মার্চের টিকেট।
ঈদের ফিরতি অগ্রিম টিকেট একজন যাত্রী একবার কিনতে পারবেন এবং ৪টি আসন সংগ্রহ করতে পারবেন। তবে কোন টিকেট রিফান্ড করা যাবে না।
বরিশাল অফিস: একদিনের সরকারি সফরে বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম বরিশাল সফর। সোমবার, ১৩ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল পৌঁছে গৌরনদী উপজ ...
স্টাফ রিপোর্টার: টানা ভারী বৃষ্টিতে রাজধানী ঢাকার বেশিরভাগ সড়ক পানিতে তলিয়ে গেছে। সড়ক-অলিগলিতে হাঁটুপানি, প্রধান সড়কে যানজট আর গণপরিবহন সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা। আবহা ...
স্টাফ রিপোর্টার: সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো একদিনের সরকারি সফরে বরিশালের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার, ১৩ জুলাই ভোর ৬টার পর ‘সবার আগে বাংলাদেশ’ সম্বলি ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারকে জাতীয় সংসদ ভবন চত্বরের নির্ধারিত স্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। ১২ জুলাই ২০২৬ ...
সব মন্তব্য
No Comments