জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) নতুন উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ
বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর ) বিকেল ৫টায় সাংবাদিক সমিতির কার্যালয়ে উপদেষ্টার দায়িত্ব হস্তান্তর করেন সদ্য সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. ফরিদ আহমেদ।
জাবিসাসের সাধারণ সম্পাদক মো: ইমরান হোসাইন হিমুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলম, পদার্থ বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ফরিদ আহমেদ,
প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান, জাবিসাসের সভাপতি আরিফুজ্জামান উজ্জ্বল , বাসসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাসেল উসমান, প্রথম আলোর প্রতিনিধি মাইদুল ইসলাম, প্রমুখ।
অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ বলেন, ‘জাবি সাংবাদিক সমিতি একটি ঐতিহ্যবাহী সংগঠন। এখানে উপদেষ্টা হয়ে আসতে পেরে সম্মানিত বোধ করছি। উপাচার্য মহোদয় আমার উপর আস্তা এবং অনুমোদন দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা রাখছি সবাইকে নিয়ে একসাথে কাজ করে বিশ্ববিদ্যালয়ের মান অক্ষুণ্ণ রাখতে পারবো।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলম বলেন, ‘ আপনারা সকলে জানেন সম্প্রতি বিশ্ব র্যাংকিয়ে আমাদের বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ অবস্থানে এসেছে। এর পিছনে বড় ভূমিকা পালন করেছে সাংবাদিকরা। এজন্য সাংবাদিক সমিতিকে ধন্যবাদ জানাই। আপনাদের প্রতি দৃষ্ঠি আকর্ষণ থাকবে আপনারা অবশ্যই সমালোচনা করবেন তবে গঠনমূলক। আপনারা আমার ভুলগুলো ধরিয়ে দিলেই আমি সংশোধন করতে পারব।’
স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
সব মন্তব্য
No Comments