স্টাফ রিপোটার : করোনা মহামারির কারণে ৯ মাস পর সারাদেশে আজ থেকে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। আজ সকালে পরীক্ষার প্রথমদিন রাজধানীর মতিঝিল বয়েজ স্কুল কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘এবারও প্রশ্নপত্র ফাঁসের সুযোগ নেই। গুজব ছড়ানোর অপচেষ্টা রয়েছে, থাকবে-কেউ যেন তাতে কান না দেন। কেউ গুজব ছড়ালে কিংবা ফাঁসের চেষ্টা চালালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা করে আমাদের সন্তানদের যারা ক্ষতি করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
এসময় শিক্ষামন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ।
শিক্ষামন্ত্রী জানান, সবগুলো শিক্ষা বোর্ড মিলে (১১টি বোর্ড) মোট পরীক্ষার্থী অংশ নিয়েছে ২২ লাখ ৪৩ হাজার ২৫৪ জন। যার মধ্যে ছাত্র ১০ লাখ ৩৬ হাজার ১৮৮ জন এবং ছাত্রী ১২ লাখ ৭ হাজার ৬৬ জন। ছাত্রদের চেয়ে এবার প্রায় ১ লাখ ৭০ হাজারের মতো বেশি ছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছে। এবার৩ হাজার ৬৭৯টি কেন্দ্রে ৩৯ হাজার ৩৫টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশ নিচ্ছে। দেশের অভ্যন্তরে পরীক্ষা নেওয়া ছাড়াও দেশের বাইরের কেন্দ্রগুলোতে অংশ নিয়েছে পরীক্ষার্থীরা।
শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।সমস্যা হচ্ছে বাইরে অভিভাবকরা যেখানে দাঁড়াচ্ছেন, সেখানে অনেক ভিড়। সেখানে হয়তো তাঁরা স্বাস্থ্যবিধি মানছেন না। আমরা আগেও অনুরোধ জানিয়েছিলাম, আবার অনুরোধ জানাবো বাইরে যেখানেই থাকবেন, ভিড় বা জটলা করবেন না।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
সব মন্তব্য
No Comments