পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে চার শ্রমিক নিখোঁজ হয়েছেন। রোববার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জেলার পবা উপজেলার হরিপুর ইউনিয়নের চর মাঝারদিয়াড়ে এই ঘটনা ঘটে।
নিখোঁজ ব্যক্তিরা হলেন- এনামুলের ছেলে রাজু, এন্তাজুলের ছেলে সবুজ,খলিলের ছেলে মোহাম্মদ আলী ও কালামের ছেলে ফারুক।
রাত ৯টার দিকে পবার ৪ নম্বর হরিপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন,১৬ জন শ্রমিক দিনের কোনো একসময় পদ্মার চরে কাজে গিয়েছিলেন। সেখানে কাজ শেষে তারা একটি ডিঙি নৌকায় করে বাড়ি ফিরছিলেন। পথে নৌকাডুবির ঘটনা ঘটে। এ সময় নৌকাতে থাকা ১৬ জনের মধ্যে ১২ জন সাঁতরে পাড়ে উঠতে পারলেও চারজন শ্রমিক পদ্মার পানিতে ডুবে যান।
তিনি আরও বলেন, সঙ্গে থাকা অন্য শ্রমিকরা অনেক চেষ্টা করেও নিখোঁজদের উদ্ধার করতে পারেনি। পরে বিষয়টি রাজশাহী সদর ফায়ার সার্ভিসকে জানানো হয়। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিদের আসার কথা রয়েছে।
এ বিষয়ে পবা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত বলেন, কেউ বলছেন তিনজন আবার কেউ বলছেন চারজন নিখোঁজ হয়েছেন। নিখোঁজের তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিষয়টি রাজশাহী ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। তারা উদ্ধার অভিযানে যাবেন।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর সংলগ্ন পঞ্চগড় জেলা প্রেসক্লাব ...
রাহাদ সুমন বরিশাল ব্যুরো: বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. সুরঞ্জিত দাসের ওপর হামলা ও মারধরের ঘটনায় অভিযুক্ত পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইমরান খান সালামকে গ্রে ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের সামনের অংশ থেকে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধারের পর সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।ওই সময় ...
মহসিন মিঞা লিটন, বরিশাল অফিস: অধ্যবসায়, পরিশ্রম ও একাগ্রতাই সফলতার চাবিকাঠি। জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জনে লক্ষ্য স্থির রেখে কঠোর পরিশ্রম করতে হবে। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এমন ...
সব মন্তব্য
No Comments