ডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ বিরোধী দলীয় উপনেতার পদ থেকে জি এম কাদেরকে সরাতে স্পিকারকে চিঠি দিয়েছেন। রওশনপন্থী দায়িত্বশীল একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, জাতীয় সংসদের বিরোধীদলের নেতা বেগম রওশন এরশাদ স্পিকারের কাছে পাঠানো চিঠিতে জাতীয় সংসদের উপনেতা পদে ঢাকা ৬ আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদের নাম প্রস্তাব করেছেন।
গত ১ সেপ্টেম্বর বেগম রওশন এরশাদকে সরিয়ে জি এম কাদেরকে সংসদের বিরোধী দলীয় নেতা করার সিদ্ধান্ত নেয় জাতীয় পার্টির দলীয় সংসদ সদস্যরা। বিরোধী দলীয় নেতার পদে জি এম কাদেরকে মনোনয়ন দিতে স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে চিঠি দেন তারা।
ওই চিঠির বিষয়ে সংসদ সচিবালয় এখনও কোন সিদ্ধান্ত নেয়নি। জাতীয় পার্টির একাধিক নেতা জানান, দলীয় সংসদ সদস্যরা বেগম রওশন এরশাদকে তার পদ থেকে সরিয়ে চিঠি দিলেও এ ব্যাপারে অনুমোদন দেওয়ার এখতিয়ার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর। তবে দলের সংখ্যাগরিষ্ঠ সদস্য কোনও সিদ্ধান্ত নিলে স্পিকার সাধারণত সেটি অনুমোদন করেন।
এক্ষেত্রে বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা বলেছেন, বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদকে তার পদ থেকে বাদ দেয়ার প্রক্রিয়াটি বিধি অনুযায়ী হয়নি। ওখানে তিনটি ভুল রয়েছে। প্রথমত, সংসদীয় দলের যে বৈঠক ডাকা হয়েছে, সেই চিঠির এজেন্ডায় বিরোধী দলের নেতাকে বাদ দেওয়ার বিষয়টি উল্লেখ ছিল না। দ্বিতীয়ত, বৈঠকে সভাপতিত্ব করেছেন উপনেতা জিএম কাদের। তিনি ওই চিঠিতে স্বাক্ষর করেননি। তৃতীয়ত, স্পিকারের কাছে যে চিঠি দেয়া হয়েছে সেখানে স্বাক্ষর দিয়েছেন চিফ হুইপ।
এদিকে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন রওশন এরশাদের সঙ্গে কথা হয় মঙ্গলবার বেলা ১২ টা ৫৪ মিনিটে। মুঠোফোনে আলাপকালে প্রশ্নের জবাবে রওশন এরশাদ জানান, জি এম কাদেরকে বিরোধীদলীয় উপনেতা পদ থেকে সরানোর প্রস্তাবে তিনি সই করেছেন এটা সঠিক নয়। তিনি তা জানেন না। তিনি বলেন, এই মুহুর্তে আমি শুনলাম।
তিনি আরও বলেন, আমার শারীরিক অবস্থা মাশাল্লাহ অনেক ভালো। দোয়া করবেন আমি এ মাসেই দেশে ফিরতে চাই। সংসদ অধিবেশন যোগ দিতে চাই। এদিকে, বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব ও রওশন এরশাদের ডাকা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসিহও বলেন, জি এম কাদেরকে সংসদের বিরোধীদলীয় উপনেতার পদ থেকে সরানোর বিষয়ে কোন প্রস্তাব বা স্পিকারকে চিঠি দেওয়া বিষয়ে তিনি অবগত নন।
আমাদের সময়.কম
ময়মনসিংহ অফিস: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় জনগণের কল্যাণে এবং উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। আজ মঙ্গলবার ময়মনসিংহের তারাকান্দা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে 'শাপলা গণহত্যা: বিচারহীনতার এক যুগ' শীর্ষক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনী আয়োজন করেছে ন্যাশনাল ওলামা এলায়েন্স। ...
স্টাফ রিপোর্টার: ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার জনস্বাস্থ্যের চেয়ে নিজেদের স্বার্থ নিয়েই ব্যস্ত ছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেতৃবৃন্দ। তারা হামে চার ...
ডেস্ক রিপোর্ট: বিশিষ্ট মার্কসবাদী তাত্ত্বিক, রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা কমরেড হায়দার আকবর খান রনোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২৪ সালের ১১ মে রাত ২টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বা ...
সব মন্তব্য
No Comments