স্টাফ রিপাের্টার: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)। সোমবার (১১ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী শরিফুল ইসলাম শাকিলের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক রোমান আকন্দ’র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, আমাদের সময়ের সহ-সম্পাদক মোহাম্মদ আখতারউজ্জামান, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান হীরা, এনডিপির মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা, উজ্জ্বল ভূইয়া, জাকিয়া হোসেন, হাফিজ উদ্দিন, মাহমুদুল হাসান, রেজায়ে রাব্বি রেজা, মরিয়ম আক্তার মারিয়া, সুজন মাহমুদ প্রমূখ।
কর্মসূচিতে বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নির্মমভাবে খুনের ঘটনা দেশে সাংবাদিকসহ সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার প্রমাণ। শুধু গাজীপুরে নয়, সারা দেশেই এখন সাংবাদিকেরা নিরাপত্তাহীন হয়ে পড়েছে। সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেক আসামিকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
চট্টগ্রাম অফিস: গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’।রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্ ...
সব মন্তব্য
No Comments