ইবি প্রতিনিধি।। অদম্য ইচ্ছাশক্তি ও দৃঢ় মনোবল নিয়ে শারীরিক প্রতিবন্ধকতা জয় করে গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন আজাদ হোসেন। ঠিকমতো হাঁটতে পারছিলেন না তিনি, ফলে বিএনসিসি রোভার স্কাউটদের সহায়তায় পরীক্ষার কেন্দ্রে পৌঁছেছেন তিনি।
শুক্রবার (০৩ মে) গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে। তিনি অনুষদ ভবনের নিচতলায় ১০১ নম্বর কক্ষে বসে পরীক্ষা দেন। তার বাসা চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বলেশ্বরপুর গ্রামে। বাবার নাম নাসির উদ্দিন এবং তারা দুই ভাইবোন। ভাই-বোনদের মধ্যে সে ই সবার বড়। তার বাবা স্থানীয় এলাকায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী।
মেধাবী আজাদ চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় কৃতকার্য হয়ে প্রস্তুতি নেন বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধের। তার ছোট বেলা থেকেই স্বপ্নছিল আইন বিষয়ে পড়াশোনা করার। তবে এস এস সি ও এইচ এস সি পরীক্ষার রেজাল্ট তেমন ভালো না হওয়ায় সে এখন পলিটিক্যাল সাইন্স নিয়ে পড়াশোনা করার ইচ্ছা পোষণ করেন। পরবর্তীতে প্রশাসন ক্যাডার হয়ে দেশের দুর্নীতিকে রুখে দিতে চান।
আজাদ জানায়, তার এই এতদূর পৌঁছাতে তার একা হাতে মোম জ্বালানোর জন্য সবথেকে বড় অনুপ্রেরণা ছিলো তার মা। যেকোনো ধরণের প্রতিবন্ধকতা জয় করে যে সফল হওয়া যায় তার স্বপ্ন দেখিয়েছেন তার মা। পাশাপাশি তার এই পথচলার পথ সহজ করতে পথের পাথেয় হয়ে ছিলেন তারই এলাকার একজন বড় ভাই। তার নাম লালন। সে তাকে তৃতীয় শ্রেণি থেকে এই ভর্তি পরীক্ষা পর্যন্ত সকল ধরনের দিক নির্দেশনা প্রদান করে এতদূর পৌঁছে দিয়েছেন।
তিনি আরো বলেন, আলহামদুলিল্লাহ পরীক্ষা যথেষ্ট ভালো হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয় আমার বাড়ির কাছে হওয়ায় আমার ইচ্ছা এখানেই পড়াশোনা করার। সেজন্য আমি অন্য কোথাও ভর্তি পরীক্ষাও দেই নি। আশাকরি আমি ইসলামী বিশ্ববিদ্যালয়েই পড়াশোনা করে ভবিষ্যতে বিসিএস ক্যাডার হয়ে দেশের দুর্নীতিকে রুখে দিয়ে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারবো।
উল্লেখ্য, আজকের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৭ হাজার ২৪৬ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী অংশ নিয়েছেন।
স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
সব মন্তব্য
No Comments