স্টাফ রিপোটার: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিশু অনুষদের ৬ জন অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টায় ( ৩০ জুন ) বিশ্ববিদ্যালয়ের এ ব্লক মিলনায়তনে শিশু অনুষদ এ বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করে। বিদায়ী সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষকরা হলেন অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা, অধ্যাপক ডা. গোলাম মাঈন উদ্দিন, অধ্যাপক ডা. আফিকুল ইসলাম, অধ্যাপক ডা. এ.এস.এম বজলুল করিম, অধ্যাপক ডা. মোঃ মিজানুর রহমান ও অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান।
বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, যারা আজ অবসর নিয়েছেন, তারা শুধু কাগজে অবসর নিয়েছেন। আপনাদের যতদিন খুশি ততদিন বিভাগের হয়ে কাজ করবেন বলে আশা রাখি। আমি আপনাদের বিদায় দিতে পারলাম না। আমি যতদিন দায়িত্বে আছি ততদিন আপনারা নির্বিঘেœ কাজ করবেন।
উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সব সময় আপনাদের (যারা অবসরে গেলেন) কাছে পরামর্শ চায় । আপনাদের কাছে চালু হতে যাওয়া নতুন সুপার স্পেশাইলাসড হাসপাতালে সপ্তাহে অন্তত একদিন এসে রোগীর সেবার করার আহ্বান জানাই ।
বিদায়ী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, উপ- উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. শাহীন আকতার।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
সব মন্তব্য
No Comments