পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী ও স্বাক্ষী সহ ৫ আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। রবিবার (০২ মার্চ) আদালতে হাজিরা দিতে এসে তারা গ্রেফতার হন।
জানা গেছে পিরোজপুরে রাজনৈতিক মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে নিম্ন আদালতে হাজিরা দেওয়ায় পর এদেরকে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে প্রাঙ্গণ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পিরোজপুর জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) খান মো. আলাউদ্দিন, পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (জিপি) ও জেলা আওয়ামী লীগ আইন সম্পাদক শহিদুল হক খান পান্না, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু । এর মধ্যে খান মো: আলাউদ্দিন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গত ২০১৪ সালের ১৫ ডিসেম্বর দায়ের কৃত রাষ্ট্রদ্রোহী মামলার বাদী আর শহিদুল ইসলাম পান্না ওই মামলার ৬ নং স্বাক্ষী।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা রাজনৈতিক মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে রবিবার দুপুরে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দিতে আসেন। এ সময় হাজিরা দেওয়া শেষ হলে আদালত থেকে বের হবার সময় অন্য আর একটি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি জেলা আওয়ামী লীগের সহসভাপতি খান মো. আলাউদ্দিনকে গ্রেফতার করা হয় এবং অন্য একটি নাশকতার মামলায় সম্পৃক্ত থাকার অভিযোগে বাকি চার আসামীকে গ্রেফতার করা হয়।
পিরোজপুরের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের বলেন, আজকে আদালত প্রাঙ্গণ থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের একজন মামলার নামিয় আসামি এবং বাকি চারজনকে অন্য একটি নাশকতার মামলায় সংশ্লিষ্ট থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ায় গ্রেফতার করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments