বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপাচার্য কার্যালয়ের সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান, যাতে নির্বাচিত রাজনৈতিক সরকার তাদের পছন্দ অনুযায়ী প্রশাসনিক কাঠামো সাজাতে পারে। এ সিদ্ধান্তের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ধারাবাহিকতা বজায় থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক একদিন আগে তার এ ঘোষণাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। উপাচার্য জানান, দায়িত্ব ছাড়লেও তিনি শিক্ষকতা পেশায় সক্রিয় থাকবেন এবং একাডেমিক কার্যক্রমে যুক্ত থাকার ইচ্ছা রয়েছে।
তিনি আরও বলেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি সম্মান জানিয়ে এবং ভবিষ্যৎ সরকারের জন্য কাজ সহজ করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্বার্থ ও স্থিতিশীলতা যেন বিঘ্নিত না হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ড. নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
সব মন্তব্য
No Comments