কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় নৌবাহিনী’র নবীন নাবিকের মনোমুগ্ধকর শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় বানৌজার প্যারেড গ্রাউন্ডে বর্ণাঢ্য এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। তিনি প্যারেড রাউন্ড ও কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
নৌবাহিনীর নবীন নাবিকদের ২২ সপ্তাহব্যাপী বুটক্যাম্প প্রশিক্ষণে নবীন নাবিক রিজান মোলøা সর্বোচ্চ উৎকর্ষের জন্য ‘নৌপ্রধান পদক’ অর্জন, মো. মারুফ হাসান মুন্না ‘কমখুল পদক’ এবং মো. হাসান আলী ‘শের-ই-বাংলা পদক’ লাভ করেন। ৪১৭ জন নবীন নাবিক কঠোর প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক হিসেবে অন্তর্ভুক্ত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে স্বাধীনতা যুদ্ধ ও বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদদের ত্যাগ স্মরণ করেন। তিনি নবীন নাবিকদের দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও অর্থনীতিতে নৌবাহিনীর গুরুত্বারোপ করেন। এসময় দেশের সেবায় ও নৌবাহিনীর পেশাগত দায়িত্বে যোগ্যতা বৃদ্ধির আহ্বান জানান। তিনি উলেøখ করেন, নাবিকদের দায়িত্ব শুধুমাত্র সামরিক কার্যক্রম নয়, সংকটময় সময়ে জনজীবন রক্ষা, গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা প্রদান ও আইনশৃঙ্খলা রক্ষায়ও অবদান রাখতে হবে। নৌবাহিনী প্রধান আশাবাদ ব্যক্ত করেন, নবীন নাবিকরা ভবিষ্যতে বাংলাদেশের সমুদ্রসীমা রক্ষা ও নতুন বাংলাদেশ গঠনে অগ্রণী ভ‚মিকা পালন করবেন।
শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে পায়রা বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান,মোংলা বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান, নৌবাহিনী সদর দপ্তরের পিএসও, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, পটুয়াখালী, বরিশাল ও খুলনার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নবীন নাবিকদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
সব মন্তব্য
No Comments