গোবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন “International Conference on Life Sciences (ICLS 2025)”-এ মূল প্রবন্ধ উপস্থাপন করেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।
আজ শনিবার (১৮ অক্টোবর) সকালে শাবিপ্রবির কেন্দ্রীয় মিলনায়তনে তার উপস্থাপিত প্রবন্ধের বিষয় ছিল ,"Transforming biomedical research through Bioinformatics and Artificial Intelligence"।
কীভাবে Bioinformatics and Artificial Intelligence ("জীবতথ্যবিজ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তা) বায়োমেডিকেল রিসার্চ এ বৈপ্লবিক পরিবর্তন আনছে তার ওপর আলোকপাত করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।
এ সময় তিনি তুলে ধরেন, কীভাবে গবেষণাগারে উদ্ভুত ডাটাকে Bioinformatics and Artificial Intelligence এর মাধ্যমে যাচাই করন করা যায়।উদাহরণ হিসেবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞান বিষয়ক জার্নাল হ্যালিয়ন এ তার নিজস্ব প্রকাশিত প্রবন্ধে কীভাবে বায়োইনফরমেটিকস এর ব্যবহার হয়েছে তা তুলে ধরেন। এ সময় তাকে আয়োজকদের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদ আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করেন শাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
সব মন্তব্য
No Comments