বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, গোপালগঞ্জ কর্তৃক আয়োজিত ও বশেমুরবিপ্রবি রোভার স্কাউট গ্রুপ-এর ব্যবস্থাপনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 'নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার, কুইজ ও রচনা প্রতিযোগিতা' অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জুন) একাডেমিক ভবনের অনুষ্ঠিত উক্ত সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন গোপালগঞ্জ জেলার নিরাপদ খাদ্য অফিসার জনাব মুন্নী খাতুন। এসময় তিনি নিরাপদ খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা, আত্ম-সচেতনতা বৃদ্ধি, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রমসহ বর্তমানে সমাজে প্রচলিত কিছু ভ্রান্ত ধারণা দিয়ে বলেন, "প্রত্যাশিত ব্যবহার ও উপযোগিতা অনুযায়ী মানুষের জন্য বিশুদ্ধ ও স্বাস্থ্যসম্মত আহার্য হচ্ছে নিরাপদ খাদ্য। সুস্বাস্থ্য নির্ভর করে আমাদের খাদ্যাভাসের উপর। প্রতিবছর অনিরাপদ খাদ্য গ্রহনের ফলে প্রত্যক্ষভাবে হাজার হাজার মানুষ রোগআক্রান্ত হচ্ছে। পরোক্ষভাবে উচ্চ রক্তচাপ, রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি, পিত্ত থলিতে পাথরের সৃষ্টি, বৃক্কে জটিলতা সহ ক্যান্সারের মত রোগে অসংখ্য মানুষ আক্রান্ত হচ্ছে। সুতরাং সুস্বাস্থ্য গঠনে নিরাপদ খাদ্যের বিকল্প নেই।"
তিনি আরো বলেন, "বাজার থেকে কেনা শাক-সবজি তাজা অবস্থায় রান্না করা এটা মূলত অনিরাপদ খাদ্য ঝুঁকি বাড়িয়ে দেয়। বরং শাক-সবজি ঘরে ২৪ ঘন্টা সংরক্ষণ করার পর ব্যবহার করা উত্তম। মৌসুমী ফলমুল সংরক্ষণে সাধারণত ফরমালিন ব্যবহার করা হয় না,যদি কেউ অজ্ঞতাবশত ব্যবহার ও করে সেটা মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ নয় কারণ ফলমুলে প্রোটিনের পরিমাণ খুব কম থাকে যাহা ফরমালিনের বা ৩৭% ফরমালডিহাইডের সাথে বিক্রিয়া করে না।আর আমদানিকৃত ফলে সাধারণত এডিবল ওয়াক্সের কোটিং করা থাকে তাই এগুলো সহজে নষ্ট হয়না।তাছাড়া সকল ফলমুলে প্রাকৃতিকভাবে ১-৩.৬০ পিপিএম মাত্রায় ফরমালিন থাকে যা মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ নয়।তাই কোন প্রকার গুজবে আতঙ্কিত না হয়ে বেশি বেশি মৌসুমি ফল খেতে মানুষ উৎসাহিত করতে হবে।"
এছাড়াও শিক্ষার্থীদের নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতা বৃদ্ধি ও করণীয় বিষয়ে আলোচনা করেন বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ সম্পাদক জনাব মোঃ মজনুর রশিদ।
এরপর টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে নিরাপদ খাদ্য- বিষয়ে রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী শেষে মুক্ত আলোচনা ও অংশগ্রহণকারী সকলকে বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়।
রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র রোভার উৎপল রায় বলেন,"আমি এই প্রথম কোনো রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। রচনা লিখতে গিয়ে নিরাপদ খাদ্য বিষয়ে আমার অজানা অনেক জিনিস জানতে পারি। বিষয়টি আমার জন্য খুবই আনন্দের।"
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব ড. মোঃ রাজিউর রহমান, প্রক্টর ও ডিন, আইন অনুষদ; জনাব মোঃ মজনুর রশিদ, সম্পাদক, বশেমুরবিপ্রবি রোভার স্কাউট গ্রুপ ও সহকারী অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ; জনাব মুন্নী খাতুন, নিরাপদ খাদ্য অফিসার, গোপালগঞ্জ। এছাড়াও উপস্তিত ছিলেন, জনাব ড. মোঃ শরাফাত আলী, ছাত্র উপদেষ্টা ও সভাপতি, এফ.এম.বি বিভাগ; জনাব মোঃ আবুল কালাম আজাদ, সভাপতি, সমাজবিজ্ঞান বিভাগ; জনাব ড. মোছাঃ হালিমা খাতুন, সহযোগী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ ও রোভার স্কাউট লিডার, বশেমুরবিপ্রবি রোভার স্কাউট গ্রুপ; জনাব মঈনুল ইসলাম, জেলা তথ্য অফিসার, গোপালগঞ্জ; জনাব শামীম আহমেদ, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গোপালগঞ্জ; জনাব আরিফ হোসেন, কৃষি বিপণন কর্মকর্তা, কৃষি বিপণন অধিদপ্তর, গোপালগঞ্জ।
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণ, বন্যা ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড় ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শনিবার সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ ...
স্টাফ রিপোর্টার: টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির কারণে আগামীকাল শনিবার, ১১ জুলাই চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত হতে পারে। শুক্রবার, ১ ...
চট্টগ্রাম অফিস: রাঙামাটিতে টানা ৫ দিনের ভারী বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলার সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার ৮ জুল ...
সব মন্তব্য
No Comments