আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে তালেবানরা যেভাবে তাদের দখলদারিত্ব কায়েম করে চলেছে তাতে দেশটিতে গৃহযুদ্ধ দীর্ঘায়িত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কাবুলে দায়িত্ব পালন করা ওয়াশিংটনের সাবেক রাষ্ট্রদূত রোববার এমন কথা বলেন। খবর এএফপি’র।
জঙ্গিরা ব্যাপক লড়াই করে শুক্রবার থেকে এ পর্যন্ত পাঁচটি প্রাদেশিক রাজধানী দখল করে নিয়েছে। ১১ সেপ্টেম্বর ভয়াবহ হামলার ২০ তম বার্ষিকীর প্রায় এক মাস আগে তারা এসব রাজধানীর দখল নিল। আর ১১ সেপ্টেম্বরের ওই হামলাকে কেন্দ্র করেই আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী আগ্রাসন শুরু করে।
আফগানিস্তানে দায়িত্ব পালন করা যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত রিয়ান ক্রোকার এবিসি’র ‘দিস উইক’কে’ বলেন, ‘তালেবানরা যত দ্রুত পুরো দেশ দখল করে নিচ্ছে তাতে বরং দেশটিতে গৃহযুদ্ধ দীর্ঘায়িত হতে পারে বলে জোর আশংকা করা হচ্ছে। তারা এক্ষেত্রে অনেক সাহসিকতার সাথে এগিয়ে যাচ্ছে। অবশ্য তারা এখন পর্যন্ত কাবুলে ব্যাপক হামলা শুরু করেনি।’
তালেবানের কথা উল্লেখ করে ক্রোকার আরো বলেন, ‘তারা যা করছে তা তারা শংকা ও আতংকের পরিবেশ সৃষ্টির জন্যই করছে। এক্ষেত্রে তারা চমৎকারভাবে সফলও হচ্ছে।’
এ মাসের শেষ নাগাদ বিদেশি বাহিনী প্রত্যাহার শেষ করার কথা রয়েছে। ক্রোকার বলেন, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সৈন্য ফেরত পাঠাবে এমন কোন সম্ভাবনা আপাতত: দেখা যাচ্ছে না।
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments