ডেস্ক রিপোর্ট: গণঅভূত্থানে ক্ষমতাচ্যুত আিওয়ামী লীগরাজপথে নামার ছক তৈরী করেছে। আগামী মে ও জুনকে টার্গেট করে রাজপথ দখলের পরিকল্পনা দলটির নেতাকর্মীদের। আর নির্দেশ অনুযায়ী সারা দেশে এখন ঝটিকা মিছিল বের করছে তারা। সংবাদপত্র দেশ রূপান্তরের খবরের বরাতে এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে বিবিসি বাংলা।
তবে, দেশ 'অস্থিতিশীল' করার এই ঝটিকা মিছিল রুখতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
পুলিশ সদর দপ্তরের তথ্যমতে, গত তিন দিনে সারাদেশ থেকে ৪ হাজার ৭৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যার তিন ভাগের এক ভাগই আওয়ামীলীগের সদস্য।
এদিকে, আওয়ামীলীগের মিছিল কন্ট্রোল করতে না পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
প্রতিবেদনে বলা হয়, গত শনিবার গাজীপুরের সাবেক মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম দেমের বিভিন্ন জেলা, উপজেলা ও থানার নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি মিটিং করেন।
তিনি দলীয় কর্মীদের উদ্দেশে বলেন, 'আপাতত ফান্ডের সমস্যা' । বিদেশ থেকে কেই টাকা পাঠাতে পারছে না। তাই প্রতি জেলায় ঝটিকা মিছিল দিয়ে শুরু করতে হবে।
নিন্ম পর্যায়ের যেসব নেতাকর্মী বিদেশে আছেন, তাদের বাংলাদেশে পাঠানো হবে, এমন নির্দেশনা তাকার কথাও জানান তিনি।
ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন। রয়টার্স জানিয়েছে, সোমবার (৯ নভেম্বর) তার আইনজীবীদের পাঠানো একটি চিঠি সংবাদ সংস্থাটি ...
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
সব মন্তব্য
No Comments