ডেস্ক রিপোর্ট: প্রধান বিচারপতি ৭ সেপ্টেম্বর হতে ১৬ অক্টোবর পর্যন্ত কোর্টের চলমান অবকাশকালে বাংলাদেশ সুপ্রীম কোর্ট, আপীল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য অবকাশকালীন বিচারপতি মনোনয়ন দিয়েছেন। আগামী ৭ সেপ্টেম্বর হতে ২০ সেপ্টেম্বর পর্যন্ত বিচারপতি মোঃ রেজাউল হককে এবং ২১ সেপ্টেম্বর হতে ১৬ অক্টোবর পর্যন্ত বিচারপতি ফারাহ মাহবুবকে Vacation Judge হিসেবে মনোনয়ন প্রদান করা হয়।
বিচারপতি মোঃ রেজাউল হক ৮, ৯, ১০, ১৫, ১৬, ১৭ সেপ্টেম্বর সকাল ১১ টায় শারীরিক উপস্থিতিতে আপীল বিভাগের ১নং চেম্বার কোর্টে এবং বিচারপতি ফারাহ মাহবুব ২১, ২৩, ২৫, ২৮, ২৯ সেপ্টেম্বর ও ৫, ৭, ৯, ১২, ১৪ অক্টোবর সকাল ১১ টা হতে দুপুর ১টা পর্যন্ত শারীরিক উপস্থিতিতে আপীল বিভাগের ২নং চেম্বার কোর্টে মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য শুনানি গ্রহণ করবেন।
সম্প্রতি আপীল বিভাগের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্টাফ রিপাের্টার: দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি মৌসুমি বায়ুর অক্ষের সাথে মিলিত হয়েছে। বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্য প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ব ...
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
সব মন্তব্য
No Comments