উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলা প্রশাসের উদ্যোগে ঈদুল আযহা পরবর্তী রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে যাত্রীদের নির্বিঘ্নে যাত্রা নিশ্চিতকল্পে মোবাইল কোট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। এ সময় বিভিন্ন যানবাহন থেকে জরিমান আদায় করা হয়। ১১ জুন বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ০১ টা পর্যন্ত উজিরপুরের ইচলাদি বাসস্ট্যান্ডসহ ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা। এ সময় অভিযানে মোটরসাইকেল আরোহীর হেলমেটসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ০৪ টি মোটরসাইকেলকে ২০০০ টাকা এবং অতিরিক্ত যাত্রী পরিবহন করায় ও নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া নেওয়ায় দুটি বাসকে সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ৪০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও যানজট নিরসনে ইচলাদী টোলপ্লাজায় টোল আদায়ে অতিরিক্ত জনবল নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়।
এ ছাড়াও রাস্তার পার্শ্ববর্তী বিভিন্ন গণপরিবহণের কাউন্টার মালিকদের রাস্তায় দাঁড়িয়ে দীর্ঘক্ষণ যাত্রী উঠা-নামা বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়। এ অভিযানে উজিরপুর মডেল থানার পুলিশ একটি টিম উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments