রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশাল-বানারীপাড়া সড়কের উজিরপুরের গুঠিয়া ব্রিজে কলেমা খচিত ‘রহস্যময়’ সাদা পতাকায় ছেয়ে গেছে। গত চার-পাঁচ দিন আগে কে বা কারা ব্রিজের দুই প্রান্তে এই পতাকা সাঁটিয়েছেন তা স্থানীয় কেউ জানেন না। সাদা পতাকার মাঝে বাংলাদেশের কয়েকটি জাতীয় পতাকাও রয়েছে। হঠাৎ করে কলেমা খচিত এ ধরনের ‘রহস্যময়’ পতাকা নিয়ে জনমনে নানা প্রশ্নের উদ্রেক হয়েছে। এ ধরনের পতাকা স্থানীয়রা আগে কখনও দেখেননি বলে জানান।
বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের উচ্ছেদের চেষ্টা এবং নদী খনন প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করেছেন নদীতীরবর্তী ভূমির মালিকেরা। এ বিষয়ে হয়রানি বন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থান ...
আনিছ আহমেদ(শেরপুর )প্রতিনিধিঃ ঝিনাইগাতীতে শ্যালো ইঞ্জিনচালিত ভ্রাম্যমাণ ধান মাড়াইকল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হোসাইন আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।রবিবার ( ...
সব মন্তব্য
No Comments