রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের উপজেলা ও পৌর শাখা কমিটি গঠন করা হয়েছে। ১২ ডিসেম্বর রবিবার রাতে মো. সাইদুল ইসলামকে আহবায়ক ও মো.তোফায়েল আহমেদ তপনকে সদস্য সচিব করে উপজেলা শাখা এবং মো. রিয়াজ আহমেদ ফকিরকে আহবায়ক ও মো.তৌহিদুল ইসলামকে সদস্য সচিব করে পৌর শাখা স্বেচ্ছাসেবকদলের কমিটি ঘোষণা করা হয়। বরিশাল জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি জে এম আমিনুল ইসলাম লিপন ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম জনি সাক্ষরিত উপজেলা ও পৌর শাখা স্বেচ্ছাসেবকদলের উভয় কমিটিই ৩১ সদস্য বিশিষ্ট। উপজেলা স্বেচ্ছাসেবকদলের নবগঠিত কমিটির অন্যরা হলেন যুগ্ম আহবায়ক মো.ফারুক হোসেন মল্লিক,মো.মাহাবুবুর রহমান মাসুম মৃধা,মো.রাজু লস্কর, মো.সাইদুল,মো. মাসুদ,মো.জালিস মাহমুদ,মো.মশিউর রহমান মহসিন,মো.শাহিন ও মো.জাহিদুল ইসলাম। পৌর শাখার নবগঠিত কমিটির যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া শামিম, মো.আব্দুল্লাহ আল নোমান রাজু,মো.রফিকুৃল ইসলাম,মো.মোস্তফা কামাল,মো.নাসির উদ্দিন,মো.মাহমুদ হোসেন,মো.গোলাম রাব্বী, মো. সোহেল ও মো. মেহেদী হাসান । এদিকে বানারীপাড়া উপজেলা ও পৌর শাখা স্বেচ্ছাসেবকদলের নবনির্বাচিত নেতৃবৃন্দকে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অপর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় দেশের ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বা ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে আজ সোমবার (৯ নভেম্বর)। সংসদ সচিবালয় ও কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আজ বিকেল ৪টা ২০ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশনের ক ...
স্টাফ রিপোর্টার: সারা দেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ...
স্টাফ রিপোর্টার: ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। রোববার (৮ ...
সব মন্তব্য
No Comments