কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতে ফের দেখা মিলল মৃত একটি ডলফিনের। এটির প্রায় ১০ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্ত। এর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। শুক্রবার সকালে জিরো পয়েন্ট সংলগ্নে পূর্ব পাশে সৈকতে মৃত এ ডলফিনটিকে দেখতে পায় স্থানীয়রা। তাদের ধারনা এটি বেশ কিছুদিন আগে মারা গেছে। মৃত এই ডলফিনটি জোয়ারে পানিতে কুয়াকাটা সৈকতে ভেসে আসে। বনবিভাগ ও ব্লু-গার্ডের সদস্যরা এটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে মাটি চাপা দেয়ার ব্যবস্থা করেছেন। এছাড়া বৃহস্পতিবার বিকালে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের জালালপুর গ্রামে আন্ধারমানিক নদীতে ফারুক হোসেনের জালে আটকা পড়ে জীবিত একটি ডলফিন। এটিকে ওইদিন সন্ধ্যা ৬ টার দিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সাগর মোহনায় অবমুক্ত করা হয়। এ ডলফিনটির দৈর্ঘ্য ৬ ফুট এবং প্রস্ত দেড় ফুট। একের পর এক সমুদ্র থেকে জীবত কিংবা মৃত ডলফিল তীরে ভেসে আসায় উদ্বিগ্ন পরিবেশবিদ ও মৎস্য গবেষকরা।
জানা গেছে, আগে একাধিক মৃত প্রাণীর শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলেও মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তবে বিশেষজ্ঞ ও পরিবেশকর্মীদের ধারণা, আবাসস্থলের চরম বিপত্তির কারণ, জেলেদের জালে আটকে পড়ে, ট্রলিং ফিসিংয়ের কারণে কিংবা জাহাজের সঙ্গে ধাক্কা খেয়ে এসব বিরল প্রজাতির সামুদ্রিক সম্পদ মারা যেতে পারে।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে সামুদ্রিক সম্পদ জলজ ও স্তন্যপায়ী প্রাণী অস্তিত্ব এখন হুমকির মুখে পড়েছে। একের পর এক মারা যাচ্ছে জলজ স্থন্যপায়ী প্রাণী ডলফিন, শুশুক আর কচ্ছপ। এ নিয়ে তারা সার্বক্ষণিক কাজ করছেন বলে জানিয়েছেন কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার। তবে খবর পাওয়ার সাথে সাথে বনবিভাগ ও ব্লু-গার্ডের সহায়তায় আমাদের সদস্যরা নিরাপদ স্থানে মৃত ডলফিনটিকে মাটি চাপা দেয়ার ব্যবস্থা করেছেন।
বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, যাতে দুর্গন্ধ না ছড়ায়, এ জন্য মৃত ডলফিনটিকে দ্রুত মাটিচাপা দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশ,ইকোফিশ-২ এর সহকারি গবেষক মো.বখতিয়ার রহমান বলেন, ধারনা করা হচ্ছে, সমুদ্র প্রতিকুল পরিবেশের কারনে ডলফিন গুলোর মৃত্যু হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারন উদঘাটনে গবেষনা অব্যাহত রয়েছে।
স্টাফ রিপোর্টার: বকেয়া মজুরির দাবিতে সোমবার, ১৬ জুন সকাল থেকে রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করেন পোশাক কারখানার শ্রমিকরা। প্রায় দুই ঘণ্টা অবরোধের পর দুপুরের দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল ...
ডেস্ক রিপোর্ট: লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় ঢাকাসহ দেশের বেশিরভাগ এলাকায় অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা ...
স্টাফ রিপোর্টার: ভারত সফরে গিয়ে দিল্লি বিমানবন্দর থেকে দেশে ফিরে আসার ঘটনায় মুখ খুলেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, ‘দিল্লি বিমানবন্দরে আমাকে আটকে রাখা হয় ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়ক সোমবার, ১৬ জুন সকাল থেকে অবরোধ করে রেখেছেন পোশাক কারখানার শ্রমিকরা। বকেয়া মজুরি পরিশোধের দাবিতে নাসা গ্রুপ ও অন্যান্য কারখানার কয়েকশ শ্রমিক রাস্তায় নেমে ...
সব মন্তব্য
No Comments