ডেস্ক রিপাের্ট: দ্বাদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক কমিটির সভাপতি কাজী কেরামত আলী, এমপি এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এমপি, মো: শিবলী সাদিক এমপি, মুহম্মদ শফিকুর রহমান এমপি, আলী আজম এমপি, আবুল কালাম মো: আহসানুল হক চৌধুরী এমপি এবং মো: আফজাল হোসেন এমপি বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকের শুরুতে ১ম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং ১ম বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে পর্যালোচনা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ টেলিভিশন-এর চলমান কার্যক্রম এবং বাংলাদেশ টেলিভিশন ঢাকা ও চট্টগ্রাম কেন্দ্রের বিগত অর্থবছরগুলোর খাতওয়ারি অর্থ বরাদ্দ সম্পর্কে বৈঠকে আলোচনা করা হয়।
বৈঠকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত গুজব প্রতিহত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়। গঠনমূলক সংবাদ প্রচারের মাধ্যমে বর্তমান সরকারের উন্নয়ন প্রকল্পসমূহের চিত্র তুলে ধরার জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
এসময় কমিটি কর্তৃক সুষ্ঠু ও সুষম বিজ্ঞাপন বন্টন নীতি বাস্তবায়নে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এর গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত করা হয়।
বৈঠকে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ পনেরো আগস্টে নিহত সকল শহীদ, মহান মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনসহ সর্বস্তরের স্বাধিকার আন্দোলনে আত্মোৎসর্গকারী সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সিচিব, অতিরিক্ত সচিব, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ, বিটিভির কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: জার্মানি যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে।শুক্রবার দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিশেষ ফ ...
স্টাফ রিপোর্টার: সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের জন্য ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে ১১ দশমিক ৭২ শতাংশ পর্যন্ত মুনাফা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মানির সংসদীয় প্রতিনিধিদল। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রতিন ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন (ইসি) আগামী ৬ জুনের আগেই স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করতে চায় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউ ...
সব মন্তব্য
No Comments