বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডিবেটিং সোসাইটির সকল কার্যক্রম পরিচালনা ও নীতিনির্ধারণের জন্য ২৬ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী গঠিত হয়েছে। সভাপতি হিসেবে মুকুল আহমেদ রনি ও সাধারণ সম্পাদক(টাইটেল) পার্থ প্রতীম ব্রহ্ম ও সাধারণ সম্পাদক (বিতর্ক) তানহীম রহমান।
ডিবেটিং সোসাইটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন উপাচার্য ড. এ কিউএম মাহবুব এবং মডারেটর হিসেবে সহকারী অধ্যাপক ব্যবস্থাপনা বিভাগের জনাব তছলিম আহম্মদ। এছাড়াও উপদেষ্টা মন্ডলীর মধ্যে রয়েছেন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ রকিবুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ এমদাদুল হক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সাদিয়া আফরিন, ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক শানিতা জামান স্মৃতি এবং বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জয়নব বিনতে হোসেন।
এদিকে প্রেসিডিয়াম সদস্যবৃন্দরা হলেন খন্দকার নিয়াজ মাহমুদ, এস.কে.ইজাজুর রহমান, খন্দকার নাহিদুল ইসলাম।
দায়িত্বপ্রাপ্ত অন্যদের মধ্যে সহ সভাপতি(প্রশাসন) ফাতেমা তুজ জিনিয়া সহ-সভাপতি (বিতর্ক) মোঃ নাহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোঃ রিফাত, সাংগঠনিক সম্পাদক অনিক চৌধুরী তপু, দপ্তর সম্পাদক মাহমুদুর রহমান মুগ্ধ, সহকারী দপ্তর সম্পাদক শারমিন আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিশাত জাহান নিসা, সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক নুসরাত জাহান সায়মা, কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম উজ্জ্বল, সহকারী কোষাধ্যক্ষ আমেনা হোসেন আঁখি, তথ্য প্রযুক্তি সম্পাদক রায়হান তানবিন তন্ময়, ইভেন্ট সেক্রেটারি মোঃ জাকারিয়া মিয়া, বিতর্ক ও কর্মশালা বিষয়ক সম্পাদক আশিষ এডিসন মন্ডল, সহকারী বিতর্ক ও কর্মশালা বিষয়ক সম্পাদক মোহাঃ আমানুল্লাহ ইসলাম নাইম, ইংলিশ ডিবেট কো-অর্ডিনেটর সালমা আক্তার নওশীন এবং অফিসিয়াল ফটোগ্রাফার মোঃ মারুফ বিল্লাহ্।
এছাড়াও কার্যকারি সদস্যবৃন্দরা হলেন সৈয়দ সাহাত আসলাম, সাদমান বিন কাউসার, উম্মে তামিমা, লামিয়া ইসলাম, মোঃ কামরুজ্জামান শাওন, তাহেরাতুন নূর ডায়না, মঈনুদ্দিন খান সিফাত, সাজিদ রহমান।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
সব মন্তব্য
No Comments