রাহাদ সুমন,বরিশাল অফিস: বরিশাল নগরীতে তরুণীকে বিয়ে না করায় ব্যবসায়ী মাসুদুর রহমানকে হত্যা মামলার প্রধান আসামী লোকমান হোসেনকে (৩৬) গ্রেপ্তার করেছে র্যাপিট এ্যাকশন ব্যাটেলিনয়ন (র্যাব-৮)।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান। এরআগে র্যাব-১০ এর সহযোগিতায় ঢাকার যাত্রাবাড়ী থানাধীন কাজলারপাড় এলাকায় অভিযান চালিয়ে লোকমান হোসেনকে গ্রেপ্তার করে র্যাব-৮ এর সদস্যরা।
র্যাব জানায়, চলতি বছরের ৯ এপ্রিল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গ্রেপ্তারকৃত লোকমান হোসেনসহ অন্যান্য আসামীরা পরস্পর পরিকল্পনা অনুযায়ী ব্যবসায়ী মাসুদুর রহমানকে নগরীর ২০ নম্বর ওয়ার্ডের কলেজ অ্যাভিনিউর জিমি ভবনের দ্বিতীয় তলায় ডেকে নিয়ে যায়। ওই সময় অপর আসামী তরুনী শান্তাকে (২২) বিয়ে করার জন্য ব্যবসায়ী মাসুদুর রহমানকে চাপ প্রয়োগ করা হয়। কিন্তু সে (মাসুদুর রহমান) বিয়ে করতে রাজি না হলে আসামীরা লোহার রড, হাতুড়ি ও লাঠি দিয়ে মাসুদুর রহমানের মাথা, বুক, পিঠ, হাত-পাসহ শরীরের বিভিন্নস্থানে এলোপাতাড়ি আঘাত করে এবং পেটের ডান পাশে একটি ধারালো ছোড়া ঢুকিয়ে দিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। এ সময় হামলাকারীরা মাসুদুর রহমানের সাথে থাকা ১ লাখ ৬০ হাজার টাকা নিয়ে যায়।
অপরদিকে মাসুদুর রহমানের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামীরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ১১ এপ্রিল সন্ধ্যা ছয়টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় নিহতের ভাই বাদি হয়ে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় পলাতক আসামি ছিলেন লোকমান হোসেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments