ডেস্ক রিপোর্ট: ব্রাক ইউনিভার্সিটির অধ্যাপক এম কায়কোবাদ বলেন, কোন মেশিনকে শতভাগ বিশ্বাস করা যাবে না। তবে এই ইভিএমে যেটা করা হয়েছে এর প্রত্যেকটা অংশ এমনভাবে কাস্টমাইজড করা হয়েছে যা একজন ইচ্ছে করলেই সেটাকে পরিবর্তন করতে পারবেন না। বুধবার ইসির সঙ্গে ইভিএম বিশেষজ্ঞদের সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমাদের দেশের ছেলেমেয়েরা যথেষ্ট দক্ষ এবং তাদেরকে আমরা বিশ্বাস করতে পারি । এই প্রকল্পের সাথে যারা জড়িত ছিলেন তাদের যে পরিমাণ কনফিডেন্স, তাদের যে প্রাউড কমিন্টমেন্ট সেটা আমি নিশ্চিত হয়েছি। এটা খুবই একটা ভালো মেশিন তৈরি করা হয়েছে। আমি আশা করি এটা ডিসপ্লে করা হবে এবং যে কেউ টেস্ট করতে পারবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানোর বিধান নির্বাচন কমিশনে রয়েছে এবং আশা করি ওনারা সেটা করবেন।-আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় সোমবার দুপুরে বেশ গরম ছিল। পথ চলতে শরীর বেয়ে ঘাম ঝরছিল। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এদিন ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর ...
স্টাফ রিপোর্টার: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে পাঠানো ই-মেইলটি এখন ঢাকায় পৌঁছেছে। দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ই-মেইলটি পাওয়ার পরপরই ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। সোমবার বিকেল ৩টা ৩৮ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু ...
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় দেশের ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বা ...
সব মন্তব্য
No Comments