বেতন-ভাতা ফেরতের নির্দেশ
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ইমেরিটাস অধ্যাপক পদ থেকে অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহর নিয়োগ বাতিল করা হয়েছে। একই সঙ্গে ওই পদের বিপরীতে নেওয়া সব বেতন-ভাতা ফেরত দিতে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার ২৪ জুন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, ২০২৪ সালের ২০ জুন অনুষ্ঠিত সিন্ডিকেটের ৯২তম বাজেট অধিবেশন সভায় আলোচ্যসূচির বাইরে একজন সদস্যের প্রস্তাবের ভিত্তিতে ‘ইমেরিটাস অধ্যাপক নিয়োগ অধ্যাদেশ’ সংশোধন করা হয়। একই সভায় অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহকে আজীবন মেয়াদে ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়, যা বিধিবহির্ভূত।
এ কারণে ওই নিয়োগ অনুমোদনযোগ্য নয় উল্লেখ করে আদেশে বলা হয়, ৯২তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক হিসেবে দেওয়া আজীবন নিয়োগ বাতিল করা হলো। একই সঙ্গে ওই সভার তারিখ থেকে ইমেরিটাস পদের বিপরীতে তার উত্তোলিত সব বেতন-ভাতা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে প্রতিক্রিয়ায় অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, “আমি একটা চিঠি পেয়েছি। এটা একটি সম্মানিত পদ। পাঁচটি পর্যায় পার করে অনুমোদন দেওয়া হয়। আজ চিঠি পেলাম, আমার পদ বাতিল করা হয়েছে। এটা জেদ থেকে করা হয়েছে। এর বাইরে অন্য কোনো কারণ নেই।”
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার সঙ্গে অন্যায় করেছে। আমার ওপর অবিচার করা হয়েছে। আমি রাজনৈতিকভাবে কোথাও জড়িত না। শেখ হাসিনার চিকিৎসা করলেই কি আমি খারাপ হয়ে গেলাম? আমি ৫০ বছর ধরে অনেক মানুষের চিকিৎসা করেছি। এটাই আমার কাজ। পৃথিবীর ইতিহাসে এভাবে সম্মানজনক পদ ছিনিয়ে নেওয়ার নজির নেই। এটা চরম অন্যায়।”
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
সব মন্তব্য
No Comments