আবদুল্লাহ আল নোমান, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পৃথক ঘটনায় বাবুল হোসেন (৩২) ও সুভা রানী (৪৫) নামে দুইজন আত্মহত্যার ঘটনা ঘটেছে।
জানা যায়, মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে বাবুল হোসেন স্ত্রীর সাথে সাংসারিক বিষয়ে কথা কাটাকাটি হয়। পরে অভিমান করে নিজ শয়ন ঘরে সকাল ৯ টায় ইদুর মারা গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলে । পরে বাবুল হোসেন অসুস্থ্য হয়ে গেলে পরিবারের লোকজন টের পেয়ে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কতব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করেন। বাড়ির লোকজন অ্যাম্বুলেন্স যোগে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুরে বাবুল হোসেন মৃত্যু বরণ করেন। নিহত বাবুল হোসেন বড়পলাশবাড়ী ইউনিয়নের বেলতলা গ্রামের শামসুল হকের ছেলে।
অন্যদিকে সুভা রানীর স্বামী জমি বিক্রি করতে চাইল বাধা দেয়। এ নিয়ে শাশুড়ির সাথে গত মঙ্গলবার (১২ এপ্রিল) ঝগড়া হয় । পরে বুধবার (১৩ এপ্রিল) বুধবার ভোর ৪ টায় অভিমান করে নিজ শয়ন কক্ষে দানাদার বিষপান করে। পরে পরিবারের লোকজন সুভা রানী বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সকাল ১০ টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেণ। নিহত সুভা রানী ধনতলা ইউনিয়নের বগাদিঘী ডাঙ্গাপাড়া গ্রামের পরেশ চন্দ্রের স্ত্রী।
এ বিষয়ে ধনতলা ইউনিয়ের চেয়ারম্যান সমর কুমার বলেন, পরেশ চন্দ্র জমি বিক্রি করতে চাইলে সুভা রানী বাধা দেয় । এ নিয়ে অভিমান করে ভোরবেলা দানাদার বিষ পান করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম ডন বলেন, কোন পরিবারের অভিযোগ না থাকায়। সুরতাল প্রতিবেদন করে দুটি পৃথক ঘটনার ইউডি মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্টাফ রিপোর্টার: সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে পরিবার। রোববার (১৩ সেপ্টেম ...
স্টাফ রিপোর্টার: দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কেবল হাসপাতাল বা চিকিৎসা নির্ভর না করে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী কাঠামো হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্র ...
স্টাফ রিপাের্টার: দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি মৌসুমি বায়ুর অক্ষের সাথে মিলিত হয়েছে। বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্য প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ব ...
সব মন্তব্য
No Comments