সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণ এর লক্ষ্যে ৭১ ও ২৪' এর অভিন্ন লক্ষ্য বাস্তবায়নের মাধ্যমে ক্ষুধা-দারিদ্র-বৈষম্য-দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণের অঙ্গিকার বুকে ধারণ করে জামালপুরে আত্মপ্রকাশ হলো "দুর্নীতির বিরুদ্ধে জামালপুর।" নামে একটি সংগঠন।
মঙ্গলবার (১৩ মে) দুপুরে শহরের ফৌজদারি মোড়ে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচির মধ্যদিয়ে সংগঠনটির পথচলা শুরু হয়।
সংগঠনটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা নূরনবী ইসলাম নূরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. রশিদুল আলম রঞ্জু, সহকারী প্রধান শিক্ষক ফরহাদ কবির খান, জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মোশাররফ হোসেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মুফতী মোস্তাফা কামাল, সদর উপজেলার সভাপতি হামিদুর রহমান, বিএনপির সদস্য কবির মিয়া, এবি পার্টির জেলা যুব সংগঠনের সাধারণ সম্পাদক সিহাব, এনসিপির জেলার প্রতিনিধি মো. প্রাইস মন্ডল এবং জেলার বিভিন্ন পেশাজীবি সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
এসময় বক্তারা বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ আমলে জামালপুর প্রধান দূর্নীতিগ্রস্ত জেলায় পরিনত হয়েছিল। জেলায় উন্নয়নের পাশাপাশি দূর্নীতি অব্যাহত ছিল ব্যাপক। এই দূর্নীতির গডফাদার ছিল আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। তার সহযোগী ছিল জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বাকী বিল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরীসহ অনেকে। এদের প্রত্যেককে দূর্নীতির দায়ে বিচার করতে হবে। জামালপুরের প্রতিটি অফিসে ৫ আগস্ট পরেও ব্যপক দূর্নীতি অব্যাহত আছে।
বক্তারা আরো বলেন, আগামী এক মাসের মধ্যে বিগত সরকারের আমলে টপ টেন প্রায়োরিটি জেলা জামালপুরের প্রায় সাড়ে ষোল বছরে উন্নয়নের নামে দুর্নীতি সংশ্লিষ্ট সকল ব্যক্তি, প্রতিষ্ঠানের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ এবং আশু পদক্ষেপ গ্রহণ করতে হবে।
মানববন্ধনে বঙ্গবন্ধু আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের (ফ্যাসিস্ট-দুর্নীতিগ্রস্ত আওয়ামী লীগ ও তার প্রধান দোসর জাতীয় পার্টি ব্যতিত) প্রতিনিধি, বিভিন্ন সামাজিক-পেশাজীবি সংগঠনের সদস্যরা উপস্থিত ছিল।
কর্মসূচীর সমাপনী বক্তব্য রাখেন, সংগঠনের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা নূরনবী ইসলান নূর। মানববন্ধন পরবর্তী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদান শেষে "দূর্নীতির বিরুদ্ধে জামালপুর।" এর আংশিক কার্যকরী পর্ষদ প্রকাশ করা হয়। কমিটির সদস্যবৃন্দ হলেন, উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা নুরনবী ইসলাম নূর, শাকিল হাসান, ইহসান হাবীব রাহাত, রাকিবুল ইসলাম,অলি উল্লাহ, মো. লালন মিয়া, রবিউল ইবনে রেজা,মো. সবুজ শেখ, মো. সজিব ইসলাম তন্ময়।
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর মোহনপুর উপজেলার খাড়ইল মিলঘর এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে যাত্রীবাহী মাহিন্দ্রা ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। বুধবার ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নে দীর্ঘদিনের সংঘাত ও সহিংসতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে শান্তি, সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে স্থানীয় ...
আহাছানুল মতিন নান্নু, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার আলীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১০ জুন) বিকেল ৪টার দিকে কাহারোল থানা পুলিশ, ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের রামরামপুর সীমান্তে বিএসএফ কর্তৃক অবৈধ পুশইন ঠেকাতে বিজিবির সাথে পাহারায় নেমেছেন স্থানীয় বাসিন্দারা।বুধবার (১০ জুন) ...
সব মন্তব্য
No Comments