স্টাফ রিপোটার: রাজধানীর ডেমরায় পারাডগাইর চিশতিয়া ও সিরাজউদ্দিন রোডের শ্মশান মন্দিরের দান বাক্সের টাকা ও প্রতিমা’র স্বর্ণালংকার চুরির ঘটনায় গ্রেফতার ৪ কিশোরকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া মন্দিরেরে দানবাক্স, পিতলের ২ টি ঘন্টা, ১ জোড়া পিতলের করতাল, হাতুড়ি, স্ক্রু ড্রাইভার, হেক্সো ব্লেড ও ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তবে প্রতিমার স্বর্নালঙ্কার চুরির কথা তারা স্বীকার করেনি।
বুধবার আদালতে পাঠানো হলে ওই দিন বিকালে আদালত তাদের কিশোর সংশোধনালয়ে পাঠানোর নির্দেশ দেন। সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে চিহ্নিত করে মঙ্গলবার দিনগত রাতে ডেমরার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ভোরে শ্মশান মন্দিরে এ চুরির ঘটনা ঘটে। ওই সময় মন্দিরের দান বাক্সে রক্ষিত ৭০ থেকে ৮০ হাজার নগদ টাকা ও তিন ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে তারা। স্বর্ণের অনুমান মূল্য ২ লক্ষ ৭০ হাজার টাকা। গ্রেফতাররা হলো— ডেমরার চিশতিয়া রোড এলাকায় বসবাসরত কুমিল্লার মুরাদ নগর থানার বাহেরচর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাফিউল্লাহ সাফি (১৫), একই এলাকার মো. নজরুল ইসলামের ছেলে সাদরুল আমিন হামজা (১৩), বেলায়েত হোসেনের ছেলে মো. আশরাফুল হোসাইন সাওন (১৫) ও ডেমরার মাতুয়াইল এলাকার সেলিম খাঁনের ছেলে মো. আরিফ (১৬)।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অংকন সরকার বলেন, সিসি ফুটেজের মাধ্যমে প্রথমে আরিফকে চিহ্নিত করি। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বাকি ৩ জনকেও গ্রেফতার করা হয়। প্রত্যেকেই চুরির ঘটনা স্বীকার করেছে থানা ও আদালতে। বিষয়টি নিশ্চিত করেন ডেমরা থানার অপারেশন অফিসার (ইন্সপেক্টর) সুব্রত কুমার পোদ্দার।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে প্রকাশ্য দিবালোকে অস্ত্রের মুখে জিম্মি করে সুমাইয়া আক্তার মিতা নামে এক নারী এনজিও কর্মীর প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারী ...
খুলনা অফিস: খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ১১ জুন রাত সাড়ে ৯টার দিকে নগরীর ময়লাপোতা মোড়ে অবস্থিত ১৭ তলা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার ...
বরিশাল অফিস: উজিরপুর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আয়োজিত একটি মানববন্ধন কর্মসূচিতে সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ ও উত্তেজনার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি গুঠ ...
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ জুন বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।উপজ ...
সব মন্তব্য
No Comments