কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: কলারোয়া পৌরসভায় পয়: বর্জ্য পরিশোধনাগারের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৯মার্চ) সকালে উপজেলার গোপিনাথপুরে ওই পয়:বর্জ্য পরিশোধনাগারের উদ্বোধন করা হয়। কলারোয়া পৌরসভার সার্বিক তত্বাবধানে, সিমাভির আর্থিক সহযোগিতায় ও আন্তর্জাতিক বেসরকারী উন্নয়ন সংস্থা প্র্যাকটিক্যাল এ্যাকশনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতাকেটে শুভ উদ্বোধন ঘোষনা করেন-পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল ও প্র্যাকটিক্যাল এ্যাকশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ড.শওকত আরা বেগম। এসময় উপস্থিত ছিলেন-কলারোয়া প্র্যাকটিক্যাল এ্যাকশনের প্রোগ্রাম অফিসার মিস শাহনাজ পারভীন মীনা, পৌা সচিব তুষার কান্তি দাস, কাউন্সিলর জিএম শফিউল আলম, রফিকুল ইসলাম, মেজবাহ উদ্দীন লিলু, আলফাজ উদ্দীন, আসাদুজ্জামান তুহিন, আকিমুদ্দিন আকি, ইমাদ হোসেন, সন্ধ্যা রাণী বর্মন, ফারহানা হোসেন, পানি ও বিদ্যুৎ ইঞ্জিনিয়ার এসএম সোহরাওয়ার্দী হোসেন, ওয়ার্ক এ্যাসিস্ট্যান্ট কার্যসহকারী শেখ ইমরান হোসেন, করনির্ধারক নাজমুল ইসলাম সহ অন্যান্যে অতিথিবৃন্দ।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments