গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ারেশী সম্পত্তি আত্মসাতের বিরুদ্ধে ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলন করেছেন।
বুধবার (২১ জুন) বেলা ১১টায় কাশিয়ানী উপজেলার খারহাট জলকরপাড়া রাস্তার পাশে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগীরা জোরপূর্বক জায়গা দখল, গাছ কর্তন ও মিথ্যা মামলা দিয়ে জেল খাটানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মৃত সামাদ শেখের পুত্র মো. আবুল হোসেন শেখ। আবুল হোসেন বলেন, পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৪০ শতক জমি বিগত ২৫ বছর ধরে ভোগ দখল করে আসছি। ইতোপূর্বে ফৌজদারী মামলা দিয়ে আমাকে ৩২ দিন হাজত খাটিয়েছে আমার বড় ভাইয়ের নাতনি ঢাকার সিএমএম আদালতের সহকারী জজ মোহনা আলমগীর, তার মামা আমিরুল ইসলাম, আজমুল ইসলাম, ভাই পাপ্পু, খালাতো ভাই আরাফাত। গত বছর ৬ মে জায়গা দখলের হুমকিও দিয়েছিলো তারা। পরবর্তীতে আমি আবুল হোসেন শেখ আদালতের স্মরণাপন্ন হলে বিজ্ঞ বিচারক উক্ত জায়গায় স্থিতিবস্থা (১৪৪ ধারা) জারি করেন।
তিনি সংবাদ সম্মেলনে আরো বলেন, তারা আদালতের আদেশ অমান্য করে তারা গত ১৪ জুন ২০২৩ তারিখে ওই জায়গা দখল করে পাকা প্রাচীর নির্মানের সময় আমাদের মূল্যবান গাছ কেটে নেয়। পরে আমরা ভুক্তভোগীরা নিরুপায় হয়ে ন্যায়বিচার পাওয়ার লক্ষ্যে সংবাদ সম্মেলন করে আইনমন্ত্রী ও আইন সচিবের হস্তক্ষেপ কামনা করি। এসময় ভুক্তভোগী লাইজু খানম (৫৫), সামছুন্নাহর (৭৫), আনোয়ারা বেগম (৬৫), হোসনেয়ারা (৬০), রেখা বেগম (৫৮), বাবুল শেখ (৩৮), ওয়াসিম খা (৩২) ও রেনু বেগম (৪০) উপস্থিত ছিলেন।
এবিষয়ে ঢাকার সহকারী জজ মোহনা আলমগীর এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমার কোন জমি নেই। ওটা আমার নানা-নানীর সম্পত্তি, একটা বিচারক কিভাবে জায়গা দখল করে। এ সংবাদ মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। আপনারা তদন্ত করে সঠিক সংবাদ পরিবেশন করবেন এটাই আমার আশা।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments