কয়রা (খুলনা) প্রতিনিধি: সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার- এই স্লোগানে খুলনার কয়রায় ১ নং আমাদী ইউনিয়ন পরিষদের আয়োজনে স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শেখ হাসিনার মূলনীতি গ্রাম শহরের উন্নতি ,থাকবে না আর ঝগড়া বিবাদ সমাধান আছে গ্রাম আদালত,শেখ হাসিনার দুই নয়ন গ্রাম-গঞ্জ শহর সর্বত্র উন্নয়ন, শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থার বিকল্প নাই লেখা সংবলিত বিভিন্ন প্ল্যাকাড হাতে নিয়ে বর্ণাঢ্য র্যালীটি আমাদি ইউনিয়ন পরিষদের সামনে থেকে শুরু হয়ে আমাদী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ইউনিয়ন পরিষদ এর সামনে এসে শেষ হয়।
১৪ (সেপ্টেম্বর) বেলা ১১ টায় আমাদী ইউনিয়ন পরিষদের হল রুমে প্যানেল চেয়ারম্যান স্বপন কুমার সরকার এর সভাপতিত্বে ইউপি সচিব (অতি: দায়িত্ব প্রাপ্ত) সুমন কুমার ঘোষ ও সহকারী সচিব আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, আমাদী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নির্মল কুমার রায়, রিপোটার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি ওবায়দুল কবির সম্রাট,উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ধীরাজ কুমার রায়, ইউপি সদস্য মনিরুজ্জামান ঢালী, মামুন সানা, আইবুর রহমান, দিলরুবা মিজান, রাহিলা খাতুন, মাহমুদা বেগম, আব্দুল আজিজ সরদার, মাইনুল ইসলাম,হাসানুর রহমান, ইসমাইল হোসেন বাবু, সাংবাদিক রিপন, শিক্ষক অমল কৃষ্ণ গাঈন প্রমুখ। এসময়, সামাজিক, রাজনৈতিকও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে রিপোটার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি ওবায়দুল কবির সম্রাটকে গঠন মুলক সংবাদ প্রকাশ ও সরকারের উন্নয়ন প্রচারে বিশেষ অবদান রাখায় তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বরিশাল অফিস: উজিরপুর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আয়োজিত একটি মানববন্ধন কর্মসূচিতে সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ ও উত্তেজনার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি গুঠ ...
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ জুন বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।উপজ ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া অযৌক্তিকভাবে বৃদ্ধির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী জেলা আলু ও কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ। বুধবার (১০ জুন) দুপুরে পবা উপজ ...
পিরোজপুর অফিস: পিরোজপুর পৌরসভার মহাশ্মশান কালি মন্দিরে প্রতিমা ভাঙচুর, অগ্নিসংযোগ এবং মালামাল চুরির ঘটনায় দায়ের করা মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পিরোজপুর সদর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত প্রদীপ কুমার ...
সব মন্তব্য
No Comments