কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পর্যটন কেন্দ্র কুয়াকাটার আবাসিক হোটেল থেকে রিপন বিশ্বাস (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে দশটায় সোনার বাংলা হোটেলের ১০৫ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত রিপন যশোর চৌগাছা থানার মাধব চন্দ্র বিশ্বাসের ছেলে। সে ঢাকার সাভারের আশুলিয়ায় বসবাস করেতেন এবং পেশায় একজন গার্মেন্টস কর্মী বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রিপন শুক্রবার তার দ্বিতীয় স্ত্রী নুপুরকে নিয়ে কুয়াকাটায় ঘুরতে এসে আবাসিক হোটেল সোনার বাংলায় ওঠেন। রাতে তারা দু’জনেই ঘুমিয়ে পরেন। রবিবার সকালে তার স্ত্রী ঘুম থেকে উঠে দেখতে পায় ওই কক্ষের জানালার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় রয়েছে। পরে হোটেল কর্তৃপক্ষ থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments