উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় তৃতীয় ধাপে তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ ইউপি সদস্য ও সংরক্ষিত ইউপি সদস্যদের নিয়ে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের উদ্যোগে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ নভেম্বর মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ রাকিবুর রহমান খান, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার মুহাম্মদ আব্দুর রশিদ সেখের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মোঃ নুরুল আমিন হাওলাদার, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোঃ নুরুল আলম, সহকারী পুলিশ সুপার উজিরপুর সার্কেল আবু জাফর রহমাতুলøাহ, উপজেলা সহকারী কমিশনার ভূমি জয়দেব চক্রবর্তী, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ, হারতা ইউনিয়ন আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী অমল মলিøক, গুঠিয়া ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আওরঙ্গজেব হাওলাদার, সরদার ইজাজুল হক সজিব, মাওলানা সাখাওয়াত হোসেন প্রমুখ। এছাড়া বিভিন্ন ওয়ার্ড থেকে বক্তৃতা করেন রেজাউল করিম খান, জাকারিয়া হাওলাদার, আতাহার আলী হাওলাদার, জাহানারা, কামিনী, শাহনাজ, সালমা, খোকন, শাহিন, স্বপন প্রমুখ। সভায় অতিথিরা বলেন মাননীয় প্রধানমন্ত্রী সহ প্রশাসনের সকল কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনী সকলেই চান একটি অবাধ শান্তিপূর্ণ নির্বাচন। সুষ্ঠু নির্বাচনকে যদি কেহ বিঘœ সৃষ্টি করে সে যেই হোক কোন ক্রমেই তাকে ছাড় দেওয়া হবেনা। বক্তারা সকল প্রার্থীদের প্রতি আহবান জানান জনগণের কাছে গিয়ে ভোট প্রার্থনা করতে। কোন অশুভ শক্তি নির্বাচনে অসৎ উপায় অবলম্বন করতে পারবেনা। আগামী ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
স্টাফ রিপোর্টার: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ৭টা ...
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
সব মন্তব্য
No Comments