মোঃ সাইফুল্লাহ ঢালী, সাভার: ঢাকার সাভারে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।এ সময় তাদের হেফাজত থেকে খেলনা পিস্তল, চাপাতি ও লোহার রড সহ ডাকাতির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।এর আগে বুধবার রাত সাড়ে ১১ টার দিকে সাভারের রেডিও কলোনি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার উজান গোপিন্দ পশ্চিমপাড়ার সামান মোল্লার ছেলে সোহাগ মোল্লা (২৭), ঢাকার ধামরাই থানার কুরংগী এলাকার ফজল মিয়ার ছেলে সুজন মিয়া (৩০), মানিকগঞ্জ সদর উপজেলার নারিকুল্লি আটিগ্রামের পরান বেপারীর ছেলে চাঁন মিয়া (২৭), একই এলাকার মৃত নূর হোসেনের ছেলে ইমরান হোসেন (২৫), ও টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বলরামপুর গ্রামের উজ্জ্বল শেখের ছেলে হৃদয় (২৫)।
ডিবি পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, একটি চাপাতি ও কয়েকটি লোহার রড উদ্ধার করা হয়।
ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতরা ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের মধ্যে সোহাগ মোল্লা ও সুজন মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আহাছানুল মতিন নান্নু বোচাগঞ্জ দিনাজপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল করেছে ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে সাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের মহারাজা দিঘী থেকে ভাসমান অবস্থায় মানিক হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে মরদেহ উদ্ধারের সময় তার পকেট থেকে কয়েক জনের নাম লিখা দুইটি চিরকুট পাওয়া ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার আহমদাবাদ (বেতাল) হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আ. হালিমের বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার,নিজ হাতে ঘষামাজা সার্টিফিকেট, আর্থ ...
সব মন্তব্য
No Comments