ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি আজ রবিবার ১৬ অক্টোবর এক বিবৃতিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে ফেলার উস্কানি ও হুমকি প্রদানের সুনর্দিষ্ট অভিযোগে দায়েরকৃত মামলা থেকে মামুনুল হক, সৈয়দ ফজলুল করিম, জুনায়েদ বাবুনগরীকে অব্যাহতি দিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের তদন্ত প্রতিবেদন প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছেন। তারা বলেন, এ মামলার তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই যে তদন্ত প্রতিবেদন দিয়েছে তা সম্পূর্ণভাবে সংবিধান ও দেশের প্রচলিত আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শণ ছাড়া আর কিছুই নয়। জাসদ নেতৃদ্বয় বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাংবিধানিকভাবেই জাতির পিতা। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে ফেলার জন্য প্রকাশ্যে হুমকি ও উস্কানী প্রদান করা সুনির্দিষ্টভাবেই বাংলাদেশ রাষ্ট্রকে অস্বীকার করা তথা রাষ্ট্রদ্রোহিতার জঘন্যতম অপরাধ। এ ধরনের রাষ্ট্রদ্রোহিতার অপরাধকে হালকা করে দেখা হলে রাষ্ট্রদ্রোহিরা বাংলাদেশ রাষ্ট্রের ভিত্তিতে আঘাত করতে থাকবে, বাংলাদেশ রাষ্ট্রকে দূর্বল ও ধ্বংস করার কাজে উৎসাহিত হবে। তারা বলেন, পিবিআই-এর তদন্ত প্রতিবেদনে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে ফেলার হুমকি ও উস্কানি প্রদানকারী ধর্মভিত্তিক বিতর্কিত রাজনৈতিক দলের এই তিনজন নেতাকে ধর্মপ্রাণ মুসলমানদের কাছে ব্যাপক গ্রহণযোগ্য ব্যক্তি বলে প্রশংসা করে পিবিআই বাংলাদেশ রাষ্ট্রবিরোধী রাজনীতির প্রতি সমর্থন প্রদান করে পুরো পুলিশ বিভাগকেই বিতর্কিত করেছে। জাসদ নেতৃদ্বয় বলেন, পিবিআই-এর মত অতীতেও কিছু মহল চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচার বন্ধের জন্য যুদ্ধাপরাধীদের ইসলামী নেতা, আলেম, ওলামা হিসাবে মহিমান্বিত করে তাদের যুদ্ধাপরাধের মত নিকৃষ্টতম অপরাধকে আড়াল করতে অপপ্রয়াস পেয়েছিল। জাসদ নেতৃদ্বয় বলেন, পিবিআই দেশের প্রচলিত আইনকেই শুধু লংঘন করে নাই, তারা বাংলাদেশ বিরোধী রাজনীতি ও রাষ্ট্রদ্রোহীদের মহিমান্বিত করার নিকৃষ্টতম অপরাধ করেছে। জাসদ নেতৃদ্বয় বলেন, পিবিআই-এর এ প্রতিবেদন বাংলাদেশ রাষ্ট্রবিরোধী রাজনীতি, রাষ্ট্রদ্রোহী গোষ্ঠী ও ধর্মভিত্তিক রাজনীতি ও ধর্মব্যবসায়ীদের কাছে সরকারের নির্লজ্জ আত্মসমর্পণ হিসাবে চিহ্নিত হবে। জাসদ নেতৃদ্বয় পিবিআই-এর তদন্ত প্রতিবেদন অবিলম্বে প্রত্যাহার করে রাষ্ট্রদ্রোহিতার সুনির্দিষ্ট অভিযোগ মামুনুল হক, সৈয়দ ফজলুল করিম, জুনায়েদ বাবুনগরীকে বিচারের সম্মুখীন করার দাবি জানান।
ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন। রয়টার্স জানিয়েছে, সোমবার (৯ নভেম্বর) তার আইনজীবীদের পাঠানো একটি চিঠি সংবাদ সংস্থাটি ...
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
সব মন্তব্য
No Comments