স্টাফ রিপোর্টার: বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন, আহবাওয়াগত কারণে এপ্রিল মাস নির্বাচনের জন্য অনুপযুক্ত। ঝড়-বৃষ্টি তীব্র গরম-সব মিলিয়ে তখন পরিবেশ থাকে প্রতিকূল। তাই ডিসেম্বর ছিল নির্বাচনের জন্য উপযুক্ত সময়। সার্বিকভাবে প্রধান উপদেষ্টার এ সিদ্ধান্ত মোটেও সুচিন্তিত নয়।
শনিবার ( ৭ জুন ) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে একথা বলেন তিনি।
এরআগের দিন শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন এপ্রিল মাসের প্রথমার্ধে যেকোন দিন অনুষ্ঠিত হবে।
পরে ওই দিন রাতেই বিএনপির স্থায়ী কমিটির সভায় এ নিয়ে আলোচনা হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে দলের পক্ষে সরকারকর চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের ভোটগ্রহনের প্রস্তাব দিয়েছে দলটি।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments