বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: গবেষণা ভিত্তিক প্রতিষ্ঠান চিন্তার চাষ-এর উদ্যোগে আজ ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ‘৭ম চিন্তার চাষ ক্ষুদে গবেষক সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
চিন্তার চাষ-এর চেয়ারম্যান এ্যাডভোকেট মুহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুর রহমান এবং ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ধন্যবাদ জ্ঞাপন করেন চিন্তার চাষ-এর পরিচালক জাহিদুল ইসলাম।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই সম্মেলন আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, গবেষণা ও উদ্ভাবন যে কোন দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, উদার ও মানবিক মূল্যবোধ ধারণ করে স্কুল পর্যায় থেকে শিক্ষার্থীদের গবেষণা কার্যক্রমে সম্পৃক্ত করলে তা অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণ, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনসহ বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে পৌঁছতে অবদান রাখবে। পড়াশুনার পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করে পরিবেশ, প্রকৃতি ও বিজ্ঞান ভিত্তিক গবেষণা করার জন্য উপাচার্য ক্ষুদে গবেষকদের প্রতি আহ্বান জানান।
দিনব্যাপী সম্মেলনে বিভিন্ন স্কুলের ৭ম থেকে ১০ শ্রেণির শিক্ষার্থীরা গবেষণা পত্র, ধারণা পত্র ও পোস্টার উপস্থাপন করে।
(মাহমুদ আলম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ক্যাপশন:
গবেষণা ভিত্তিক প্রতিষ্ঠান চিন্তার চাষ-এর উদ্যোগে আজ ২৯ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ‘৭ম চিন্তার চাষ ক্ষুদে গবেষক সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। (ছবি : ঢাি
স্টাফ রিপোর্টার: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০২৫ সালের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে। এ বছর মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার এবং সাধারণ ...
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণ, বন্যা ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড় ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শনিবার সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ ...
স্টাফ রিপোর্টার: টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির কারণে আগামীকাল শনিবার, ১১ জুলাই চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত হতে পারে। শুক্রবার, ১ ...
সব মন্তব্য
No Comments