রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. লিটন শিকদার ওরফে লিটু হত্যা মামলার আসামি মহানগর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রিয়াজ মাহমুদ খান মিল্টনকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (৬ আগষ্ট) বিকেল সাড়ে তিনটার দিকে নগরীর বাগান বাড়ি এলাকায় তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের ইন্সপেক্টর সগির হোসেন। তিনি জানান- বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. লিটন শিকদার ওরফে লিটু হত্যা মামলার এজাহারভূক্ত আসামী রিয়াজ মাহমুদ খান মিল্টনকে বুধবার বিকেল সাড়ে ৩ টার দিকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে এয়ারপোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য- ৩১ জুলাই সন্ধ্যার পর বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের পূর্ব বিল্ববাড়ি এলাকায় মো. লিটন শিকদার ওরফে লিটুকে হত্যার পাশাপাশি তার বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। এছাড়াও তার মা, বোন ও ভাই কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ ঘটনায় ১ আগস্ট বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত লিটুর বোন মোসাঃ মুন্নি (৩৫)। মামলায় নামধারী ৬১ জন ও অজ্ঞাতনামা ১৫০/২০০ জনকে আসামি করা হয়।
প্রসঙ্গত- মাস কয়েক ধরে নিহত লিটুর বোন মুন্নি ও তার স্বামী জাকির হোসেন গাজীর মধ্যে পারিবারিক কলহের জের ধরে দ্বন্দ্বের সূত্রপাত ঘটে। নিহত লিটুর বোন মুন্নি ও দায়েরকৃত মামলায় উল্লেখ করেন হামলার সময় লিটুর হাত কেটে বিচ্ছিন্ন করে নিয়ে যায় আসামি রিয়াজ মাহমুদ খান মিল্টন। তারপর অন্যান্য আসামিরা হামলা চালিয়ে বাদিসহ তার মা ভাইদের পিটিয়ে কুপিয়ে আহত-নিহত করে। পারিবারিক দ্বন্দ্বের কারণে জাকিরের নির্দেশেই এ হমলার ঘটনা ঘটে।
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
চট্টগ্রাম অফিস: গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’।রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্ ...
সব মন্তব্য
No Comments