ভোলা প্রতিনিধি॥ ভোলায় ২৭ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা। গতকাল শুক্রবার সন্ধায় ভোলার একটি কুরিয়ার সাভির্স সেন্টার থেকে এসব জাল জব্দ করা হয়।
জানাযায়, এই প্রথম ভোলায় অবৈধ কারেন্ট জালের বড় ধরনের একটি চালান আটক করা হয়েছে। এসব জালের বর্তমান বাজার মূল্য আনুমানিক ৯ কোটি টাকা।
কোস্টাগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা শাফিউল কিঞ্জল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে ভোলা শহরের তিনখাম্বা এলাকায় অভিযান চালিয়ে একটি কুরিয়ান সাভির্সের অফিসে তল্লাশী করে নিষিদ্ধ ২৭ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের দা-এর আঘাতে এলাহী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে প ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
সব মন্তব্য
No Comments